চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে দিনভর বিটিভির বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ন ২৫, মার্চ ২০২১
বিনোদন
A A

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালা। ২৬ মার্চ বিটিভিতে দিনব্যাপী প্রচারিত হবে বিশেষ নাটক, তথ্যচিত্র, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, আলোচনা ও ম্যাগাজিন অনুষ্ঠান এবং লাইভ কনসার্ট।

এমনটাই জানিয়েছেন জাতীয় গণমাধ্যটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ। তিনি জানান, হালুম, টুকটুকি, ইকরি ও শিকুরাও উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ওরা ঘরে বসেই সুবর্ণ জয়ন্তী পালন করছে। ওরা ভালোবাসে দেশের পতাকার লাল-সবুজ, ফুল, পাখি, মাছ ও বাংলাদেশের দর্শনীয় স্থান, আরো ভালোবাসে কবি, লেখক ও চিত্রশিল্পীদের। এসবের সমন্বয়ে শিশুতোষ অনুষ্ঠান ‘পাপেট শো’ প্রচারিত হবে সকাল ৯টায়।

মীর বরকতের উপস্থাপনায় মহান স্বাধীনতা দিবসের কবিতা নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান প্রচারিত হবে সকাল ১০ টা ১৫ মিনিটে। এই অনুষ্ঠানে ৮টি কবিতা পাঠ করবেন আহকাম উল্লাহ, ইকবাল খোরশেদ, জয়ন্ত চট্টপ্যাধ্যায়, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী, ডালিয়া আহমেদ, লায়লা আফরোজ ও সুপ্রভা সেবতী।

জাহিদ রেজা নূরের উপস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘৫০ এ বাংলাদেশ’ প্রচারিত হবে ১১টা ২৫ মিনিটে। মহান স্বাধীনতার পটভূমি, ইতিহাস, বঙ্গবন্ধুর অবদান এসব বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সেলিনা হোসেন, আমিনুল ইসলাম আমিন ও মারুফ রসুল।

নাচ, গান, নাট্যাংশ, তথ্যচিত্র ও সাক্ষাৎকারের সমন্বয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হবে ১২ টা ১৫ মিনিটে। কবি জাহিদুল হকের উপস্থাপনায় বিশিষ্ট কবিদের অংশগ্রহণে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান প্রচারিত হবে বিকাল ৩টায়। অংশগ্রহণে কবি তারিক সুজাত, নাসির আহমেদ, অসীম সাহা, অঞ্জনা সাহা, আসলাম সানি ও শিহাব শাহরিয়ার।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত শিল্পীদের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতার গান’ প্রচারিত হবে ৩টা ২৫ মিনিটে। উপস্থাপনা করেছেন প্রিয়াংকা গোপ। আলোচনা ও সংগীত পরিচালনায় আছেন সুজেয় শ্যাম।

Reneta

জাতীয় প্যারেড স্কয়ার, শেরে বাংলা নগর থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু-বাপু মিউজিয়াম উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে রাত ৮টা ১০ মিনিটে।

বিশেষ নাটক ‘খুনঘর’ প্রচারিত হবে ৯টায়। নাটকটি রচনা করেছেন হারুন রশীদ। প্রযোজনা ও পরিচালনা করেছেন আবু তৌহিদ। অভিনয় করেছেন মামুনুর রশীদ, মনির আহাম্মেদ শাকিল, ঝুনা চৌধুরী, আহসানুল হক মিনু, রেজওয়ান পারভেজ সামস, আরেফিন, সাজনাদুল ইসলাম (সাজু), দিলরুবা দোয়েল, রমিজ রাজু, অবাক রায়হান, শাকিলা আকতার, জাহিদুল ইসলাম প্রমুখ। ওয়ারফেজ ব্যান্ড দলের শিল্পীদের অংশগ্রহণে লাইভ কনসার্ট সরাসরি সম্প্রচারিত হবে রাত ১০ টা ৩০ মিনিটে।

Jui  Banner Campaign
ট্যাগ: আলোচনাতথ্যচিত্রনাটকবিটিভিম্যাগাজিনসংগীতানুষ্ঠানসুবর্ণ জয়ন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT