চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে টিভি পর্দায় আসছে ‘মিস্টার বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’-এই স্লোগানকে ধারন করে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির প্রথম ট্রেলার প্রকাশ হয়েছিলো চলতি বছরের ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে। কাকতালীয় হোক কিংবা পরিকল্পিত হোক, আসছে নতুন বছরের ২৬ মার্চেই ছবিটি এবার টেলিভিশনের পর্দায় মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন প্রযোজক ও অভিনেতা খিজির হায়াত খান।

সিনেমা মানুষকে হাসায়, কাঁদায়। সমাজ গঠনে সহায়ক হিসেবে কাজ করে। কখনও বা বিদ্রোহ জাগায়, হাতিয়ার হিসেবে কাজ করে। তেমনই এক প্রতিবাদের হাতিয়ার হিসেবে তৈরি হয়েছে সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। যা ১৬ নভেম্বর দেশের ৫০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়।

‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান প্রযোজিত ছবি ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তির আগে থেকেই ছিলো আলোচনায়। মুক্তির পর প্রশংসা পেলেও বক্স অফিসে খুব একটা সফল হয়নি ছবিটি। তবে এসব নিয়ে বসে থাকতে রাজি নন খিজির। ছবিটি নিয়ে এবার নতুন করে ভাবছেন তিনি।

শনিবার দুপুরে ‘মিস্টার বাংলাদেশ’ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে খিজির বলেন, ছবিটি শুধুমাত্র বাণিজ্য করার জন্য নির্মাণ করিনি। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেও ছবিটি নির্মাণ করা হয়েছে। যেভাবেই হোক, যে মিডিয়ামেই হোক ছবিটি দেশের অধিকাংশ মানুষকে দেখা চাই।

আপাতত ‘মিস্টার বাংলাদেশ’-এর বিকল্প প্রদর্শনীর পরিকল্পনা করছেন জানিয়ে খিজির বলেন, আগামী ১৩ ডিসেম্বর আমরা সিলেট ক্যাডেট কলেজে ছবিটি দেখাবো। এরপর ১৬ ডিসেম্বর ছবিটি দেখানো হবে কুমিল্লা ক্যাডেট কলেজে। আরো বেশকিছু জায়গা থেকে ছবিটি দেখানোর অনুরোধ আছে। আমরাও চাইছি বিকল্প ব্যবস্থায় আরো বেশকিছু জায়গায় ছবিটি দেখাতে।

আসছে স্বাধীনতা দিবসে ছোটপর্দায় ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তির পরিকল্পনা করছেন জানিয়ে তিনি আরো বলেন, আগামী কয়েক মাস বিকল্প ব্যবস্থায় ছবিটি দেখানোর পর আমার ইচ্ছে আছে আসছে স্বাধীনতা দিবসে টেলিভিশনে প্রিমিয়ার করানো। বাকিটা দেখা যাক।

Reneta

‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করছেন আবু আকতারুল ঈমান। ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন নির্মাতা খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন খিজির হায়াত। এছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন লাক্স তারকা শানু, টাইগার রবি, মেরিয়ান, শামীম আহসান সরকার প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: খিজির হায়াত খানজাগোটাইগার রবিটিভি পর্দামিস্টার বাংলাদেশমেরিয়ানলিড বিনোদনশামীম আহসান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT