চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার পরে সামিটের সবচেয়ে বড় বিনিয়োগ

রাজু আলীমরাজু আলীম
৯:২০ অপরাহ্ন ১১, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

স্বাধীনতা পরবর্তী ৪৫ বছরে বাংলাদেশে প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ চুক্তি করলো সামিট কর্পোরেশন। দেশে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে সামিট কর্পোরেশন, মিটসুবিসি ও জেনারেল ইলেকট্রিক জিই।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিদ্যুতের জন্য একসময় আমরা এই দেশে লাগাতার রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, এমনকি সরকার পতনের আন্দোলনের মত ঘটনাও দেখেছি। কিন্তু সময়ের পরিবর্তনে বদলে গেছে আজকের বাংলাদেশের চিত্র। সারাদেশে বিদ্যুতের অভাবে আন্দোলন, এখন আর কোথাও অজরাজকতা হয় না। বর্তমান সরকার বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে সত্যি সত্যি সক্ষমতা দেখিয়েছে। সরকারের সফলতার পেছনে বিদ্যুতের এই উৎপাদন বাড়াতে অন্যতম ভূমিকা রেখেছে প্রাইভেট সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান সামিট কর্পোরেশন।

২,৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জয়েন্ট ভেঞ্চারে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জিই পাওয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও রাসেল স্টোকস এবং মিতসুবিশি কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচার বিজনেস ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তেতসুজি নাকাগাওয়া।

অনুষ্ঠানে সামিট কর্পোরেশনের চেয়ারম্যান মো. আজিজ খান বলেন, বাংলাদেশের এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো হবে অত্যন্ত আধুনিক মানের। আর প্রাইভেট সেক্টরে এতো বড় কাজ করতে পেরে আমরা আনন্দিত। সরকারের সহযোগিতায় ভিশন ২০২১ এবং ২০৩০ এর অংশ হিসেবে এমন কাজ করতে পেরে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে এতো বড় বিনিয়োগ দেশের জন্য অনেক বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করলো। আমরা চাই এ ধরনের কাজে আরও প্রাইভেট সেক্টর এগিয়ে আসুক। আমাদের দেশের ইঞ্জিনিয়াররাও এখন অনেক ভালো করছেন। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। তরুণ সমাজ এগিয়ে আসছে, তারই এ দেশকে আরও সমৃদ্ধ করবে।

Reneta

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেন, ৪৫ বছরের ইতিহাসে এ চুক্তিই বাংলাদেশের প্রাইভেট সেক্টরে সব থেকে বড় বিনিয়োগের চুক্তি। বর্তমানে আমাদের ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এ চুক্তি বাস্তবায়িত হলে আমরা দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুত দেশেই পাবো। আশা করি খুব শিগগিরই পাওয়ার ও এনার্জি সেক্টরে বড় পরিবর্তন আসবে।

এই সমঝোতায় পূর্বে ১৩ মার্চ ২০১৮ সিঙ্গাপুরে মিতসুবিশির সাথে সামিটের জয়েন্ট ভেঞ্চারের চুক্তির ধারাবাহিকতায় যা মাতারবাড়িতে ২,৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এবং ৩,৬০,০০০ মিটার এলএনজি প্রকল্প বাস্তবায়নের জন্য করা হয়েছিল। এই প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের বেসরকারি খাতে এযাবৎকাল পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ এবং সামিট এই প্রকল্পের সিংহভাগ বিনিয়োগ করছে এবং প্রকল্পের প্রধান অংশীদার। এই বিনিয়োগ উভয় এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য। জিই এই প্রকল্পের ইক্যুয়িটি এবং প্রযুক্তি অংশীদার। দেশের সবচেয়ে বড় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের এফডিআই এই চুক্তি দেশের বিনিয়োগের ইতিহাসে মাইল ফলক হয়ে রইলো।

১৯৮৮ সালে বেসরকারি খাতে দেশের প্রথম বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে সামিট এই মুহূর্তে তার ১৪ টি প্ল্যান্ট থেকে ১৪৬০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে দেশের মোট উৎপাদনের ১৫ ভাগেরও বেশি এবং বেসরকারি খাতের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদক হয়েছে। সাম্প্রতিক সময়ে সামিটের গড়া বিদ্যুৎ প্রকল্পগুলোর সবকটিই অন্ততঃ চারটি-নির্ধারিত-অনির্ধারিত সময়ের আগেই উৎপাদনে এসেছে। এমনকি সামিট বিবিয়ানা টু প্রকল্পটি দেশের সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করছে। অন্যদের তুলনায় যা প্রায় চার ভাগের এক ভাগ।

সামিটের ব্যবসার সফলতার পেছনে পার্টনারশীপ বা অংশীদারিত্বের ভূমিকা খুব বড়। এর কারণ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পার্টনার বহুজাতিক প্রতিষ্ঠান। যারা আর্থিক এবং প্রযুক্তির সহযোগিতা দিচ্ছে সামিটকে, এমনটিই জানান প্রতিষ্ঠানটির কর্ণধার আজিজ খান। সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলনে মুহাম্মদ আব্দুল আজিজ খান বিদ্যুৎ ও জ্বালানী খাতে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিলেন। এই চুক্তির মাধ্যমে সেই ঘোষণা বাস্তবে পরিণত করলেন তিনি।

এটি সত্যিই দেশের জন্যে খুবই আশাব্যঞ্জক। এই সরকার যখন বেসকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে সামিট পাওয়ারকে রিওয়ার্ড দিয়েছিল। তখন পত্র-পত্রিকা, টিভি টকশোতে সামিট পাওয়ার এমনকি সরকারকে নিয়েও আলোচনা সমালোচনা করতে দেখা গেছে অনেককে। কিন্তু বিদ্যুৎ নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতে বর্তমানে গণমাধ্যমে, সভা সেমিনারে, টকশো খুব একটা বেশি কাউকে দেখা যায় না। বিদ্যুৎ নিয়ে সরকারের সফলতা আছে। আর এই সফলতার পেছনে রয়েছে সরকারি এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো।

তারপরও বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এখনো অনেক কাজ বাকী আছে। সেখানে সরকার এবং বেসরকারি ও সরকারি বিদ্যুৎ উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন মুহাম্মদ আজিজ খান। বাংলাদেশের সবচেয়ে সফল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম নাম মুহাম্মদ আজিজ খান। তিনি মনে করেন, সুখের প্রধান উপাদান হলো জ্ঞান। ভাল কাজ করার জন্যে হৃদয়টা অনেক নরম হতে হয়। আমাদের সমাজে দারিদ্র এতটা বেশি যে সেই আর্থিক দারিদ্র মানসিক দীনতায় পরিণত হয়। মানসিক দীনতা থেকে মুক্ত হতে জ্ঞান আহরণের কোন বিকল্প নেই বলে মনে করেন তিনি। বই পড়ে মানসিক দীনতা দূর করা সম্ভব বলে মনে করেন আজিজ খান।

বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আদিকাল থেকেই খুব সম্ভাবনাময় একটা দেশ। এই দেশে বর্তমানে যে হারে প্রযুক্তির বিকাশ ঘটছে তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ অনন্য উচ্চতায় প্রবেশ করবে। নিজের জীবনের সফলতার ব্যাপারে তিনি বলেন, ‘যদি আমার ক্যারিয়ারের শতভাগ সফল হই, তাহলে বলতে পারি এর মধ্যে আমার স্ত্রীর অবদান ৫০ ভাগ। অনেকে বলার জন্যে বলে, কিন্তু আমার ক্ষেত্রে বাস্তবিকই আমার স্ত্রীর অবদান সবিশেষ। সংসার বা ব্যবসায়িক নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে থাকি। বড় বিষয় হচ্ছে, দুজন দুজনকে বুঝতে পারি। ফলে সংসার জীবনে আমি একজন সফল মানুষ।

এভাবেই ব্যবসায়িক এবং পারিবারিক জীবনে সফলতার মাধ্যমে একজন আদর্শ ব্যক্তি হিসেবে সমাজে অবস্থান করে নিয়েছেন আজিজ খান। আর বর্তমানের এই ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে তিনি এবং তার প্রতিষ্ঠান সামিট কর্পোরেশনকে নতুন করে তুলে ধরলো অনন্য উচ্চতায়।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT