চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার জন্য গণমাধ্যম‌কে স্ব-দা‌য়িত্বশীল হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ন ০২, মে ২০১৫
বাংলাদেশ
A A

মুক্ত গণমাধ্য‌মের স্বা‌র্থেই গণমাধ্যম‌কে নিজ থে‌কে দা‌য়িত্বশীল হওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন গণমাধ্যম সং‌শ্লিষ্টরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপল‌ক্ষে উইমেন জার্না‌লিস্টস নেটওয়ার্ক, বাংলা‌দেশ আয়ো‌জিত সে‌মিনা‌রে বক্তারা ব‌লেন, গণমাধ্যম কর্মী‌দেরও রাজ‌নৈ‌তিক পক্ষপা‌তি‌ত্বের বাই‌রে থাক‌তে হ‌বে।

রাজধানীর ইএমকে সেন্টারে শনিবার ‘গণমাধ্যমের ভেতরের শত্রু, গণমাধ্যমের বাইরের শত্রু’ বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চ্যানেল আই অনলাইনের এডিটর জাহিদ নেওয়াজ খান।

প্রবন্ধে তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুরবৃত্তি বাদ দিয়ে, যেকোনো ধরণের দলবাজি ছেড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। একইসঙ্গে উপযুক্ত মালিকানায়, উপযুক্ত বিনিয়োগে, উপযুক্ত বেতন ভাতায় বাছাই করা মেধাবীদের নিয়ে মানসম্মত গণমাধ্যম গড়ে তুলতে হবে।

সেমিনারে আলোচকরা বলেন, গণমাধ্যমকর্মীদের যেমন স্বাধীনতা দিতে হবে; তেমনি এর বিপরীতে গণমাধ্যমকর্মীদেরও দিতে হবে দায়িত্বশীলতার পরিচয়।

এতে বক্তৃতা ক‌রেন  আমে‌রিকান সেন্টারের পরিচালক অ্যান ব্যারোস, বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবা‌দিক ফ‌রিদা ইয়াস‌মিন, সুলতানা রহমান, প্রণব সাহা, আঙ্গুর নাহার ম‌ন্টি এবং সাংবা‌দিকতার শিক্ষক রাজীব মীর।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশে গণমাধ্যম আংশিক স্বাধীন। এখানে গণমাধ্যম আরো বেশি শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে এবং কোনো ধরণের প্রভাবমুক্ত থেকে কাজের পরিসর ভবিষ্যতে বাড়বে।

Reneta

একাত্তর টেলিভিশন চ্যানেলের সাংবাদিক নাদিয়া শারমিন বলেন, সাংবাদিকদের একতাবদ্ধ হতে হবে। কোনো দলের ছায়ায় না থেকে সাংবাদিকদের সাধারণ স্বার্থে সব সাংবাদিককেই একযোগে কাজ করতে হবে।


Jui  Banner Campaign
ট্যাগ: ইএমকে সেন্টারগণমাধ্যমজাহিদ নেওয়াজ খানপ্রেস ফ্রিডম ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT