চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাগতিক কাতার ও ভারতের গ্রুপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ১৭, জুলাই ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপ ২০২২’র প্রাক-বাছাই উতরে আগেই মূল-বাছাইপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। মূল লড়াইয়ে কারা প্রতিপক্ষ সেটাও জানা গেল। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ গ্রুপে পেয়েছে স্বাগতিক ও এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে।

গত ৬ জুন প্রাক-বাছাইয়ের প্রথম লেগে লাওসের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে বাংলাদেশ। পরে ফিরতি লেগে গত ১১ জুন ঘরের মাঠে দলটির সঙ্গে গোলশূন্য ড্র করে মূল বাছাইপর্বে নাম লেখায় জেমি ডের শিষ্যরা।

মোট ৪০ দলের মধ্য থেকে পয়েন্টের ভিত্তিতে শীর্ষ পাঁচ দলকে একেক পাত্রে রেখে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে বাছাইয়ে। বাংলাদেশ আছে গ্রুপ ‘ই’তে। গ্রুপের বাকি দল ভারত, আফগানিস্তান, ওমান ও কাতার। কাতার অবশ্য স্বাগতিক হিসেবেই সরাসরি খেলবে ওই বিশ্বকাপে।

বাংলাদেশকে এখন তৃতীয় রাউন্ডের টিকিটের জন্য লড়তে হবে। এশিয়ার ৮ গ্রুপের সেরা ৮ দল ও সেরা ৪ রানার্সআপ খেলবে তৃতীয় রাউন্ডে। সেখান থেকে সেরা ৪ দল সরাসরি কাতার বিশ্বকাপে খেলার টিকিট পাবে। আর পঞ্চম দলটি খেলবে প্লে-অফে। তৃতীয় রাউন্ড বাছাইয়ের সূচি ঠিক হবে ২০২০’র সেপ্টেম্বরে।

এশিয়ার ৮ গ্রুপের সেরা ৮ দল ও সেরা ৪ রানার্সআপ খেলবে ২০২০ সালে চীনে হতে যাওয়া এএফসি কাপেও।

এশিয়া অঞ্চলের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া আছে গ্রুপ ‘বি’তে। তাদের গ্রুপের অন্য প্রতিপক্ষ জর্ডান, চীনা তাইপে, কুয়েত ও নেপাল।

Reneta

এশিয়া থেকে বিশ্বকাপ খেলা জাপান আছে গ্রুপ ‘ই’, নর্থ ও সাউথ কোরিয়া আছে একই গ্রুপ ‘এইচ’-এ। সৌদি আরব গ্রুপ ‘ডি’, ইরান গ্রুপ ‘সি’ ও চীন আছে গ্রুপ ‘এ’তে। সব দলই হোম এবং অ্যাওয়ে পদ্ধতি মোট আটটি করে ম্যাচ খেলবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২কাতার বিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT