চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ফাইনাল খেলার অভিজ্ঞতা হয়েছে। তবে এশিয়া কাপ জয়ের স্বাদ এখনও পায়নি বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যেই পালাবদল হয়েছে ট্রফি। এবারের প্রেক্ষাপট ভিন্ন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী টিম টাইগার্স। স্বপ্ন বুনছে শিরোপা জয়ের।

সেজন্য অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ দেখছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের মতো এশিয়ার অন্য দেশগুলোও ছন্দে থাকায় টুর্নামেন্টে নিজেদের শুরুর উপর গুরুত্ব দিতে চান মিডলঅর্ডারের এ ব্যাটিং ভরসা। আগাতে চান একেকটা ম্যাচ ধরে।

এশিয়া কাপের আগে বাংলাদেশ অনুশীলন করছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে। সেখানেই অনুশীলনের ফাঁকে মাহমুদউল্লাহ কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।

‘ব্যক্তিগতভাবে এশিয়া কাপে কিছু করার চেষ্টা করব। দলের জন্য অবদান রাখতে পারলে ভালো লাগে, সেই ভালো লাগা আরো বেড়ে যায় যদি দল জেতে। আমি ব্যাপারটাকে সহজভাবে দেখতে চাই এবং যতটা সম্ভব পারফর্ম করতে চাই। সত্যি বলতে, সবগুলো দলই এখন ভালো ক্রিকেট খেলছে। প্রতিটি দলই গুরুত্বপূর্ণ। সুতরাং স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। আমরা পুরো আসরকে একটা একটা ম্যাচে ভাগ করে চিন্তা করতে চাই। এতে প্রথমদিকে ভালো কিছু করতে পারব।’

শনিবার দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে সাদা বলে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে টাইগাররা। দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টুয়েন্টি) হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। জয়-পরাজয়ের বিচারেও কাছাকাছি দুটি দল। এবার এশিয়া কাপের মঞ্চে সেরা ক্রিকেট খেলে ভালো কিছুর আশায় মাহমুদউল্লাহ।

‘শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণকিছু স্মৃতি আছে। তবে শ্রীলঙ্কা শক্তিশালী দল এবং তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। আমরা দেশে থাকতে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি ভালো কিছু করতে পারব।’

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT