চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্পসময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

রোহিঙ্গা প্রত্যাবাসনে মুসলিম দেশগুলোর জোট ওআইসিকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের অবস্থান বাংলাদেশের অর্থনীতি এবং পরিবেশকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি এবং জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী মিশন আয়োজিত রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সাইডলাইন সভায় প্রধানমন্ত্রী এ আহবান জানান। গৃহহীন ও নিরাশ রোহিঙ্গাদের জন্য এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে গত সেপ্টেম্বরে ৫ দফা কর্মপরিকল্পনার প্রস্তাব করেছে বাংলাদেশ। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে প্রত্যাবাসন প্রক্রিয়া এখনো শুরুই হয়নি। এ বছর কতিপয় সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ওআইসি সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানান।

গত বছর থেকে মিয়ানমার সামরিক জান্তার অত্যাচার নির্যাতন আর জাতিগত নিধনের শিকার হয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কিন্তু ১৬ কেটি জনসংখ্যার এই বাংলাদেশ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে না গেলে ব্যাপক সামাজিক আর্থিক সংকটের সম্মুখীন হতে পারে। বাংলাদেশের অব্যাহত উন্নয়নের ধারা ও দেশের সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই রোহিঙ্গাদের প্রত্যাবাসন আজ অনিবার্য। জাতিসংঘসহ বিশ্বের প্রায় সব সংগঠন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করেও তাদের টলাতে পারেনি। তারা এই প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও তারা এখন টালবাহানা করছে। জাতিসংঘ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি দেশগুলোর প্রতিও এবার আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের জোরালো ভূমিকা রাখার। এই সংকট সমাধানের খুব দ্রুতই সমাধান প্রয়োজন বলে আমরা মনে করি।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লংঘনের বিষয় মোকাবেলায় জাতিসংঘ সাধারণ পরিষদ ও মানবাধিকার কাউন্সিলের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহ সহ জাতিসংঘ ব্যবস্থাপনায় ওআইসি দেশগুলোর অব্যাহতভাবে জড়িত থাকার বিষয়ে বাংলাদেশ গুরুত্বারোপ করেছে। স্বল্পতম সময়ে আমাদের এ সমস্যার সমাধান করা আবশ্যক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT