চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণকন্যা মারজান শঙ্কামুক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

কারাতে মেয়েদের দলগত কুমি চলাকালীন সময়ে বুধবার মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়া সোনাজয়ী মারজান আক্তার পিয়া শঙ্কামুক্ত। এ স্বর্ণকন্যা অ্যাথলেটের শঙ্কামুক্ত অবস্থার কথা জানিয়েছে কারাতে ফেডারেশন ও সংশ্লিষ্ট চিকিৎসক।

কারাতে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কায়াও সু হলা জানান, ‘দলগত ফাইনালের সময় প্রতিপক্ষের আঘাতে কানের নিচের অংশে চোট পান মারজান। তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ব্লু ক্রোস হাসপাতালে নেয়া হয়। চিকিৎসার পর সে এখন শঙ্কামুক্ত।’

হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাজ্জ্বল মান শ্রেষ্ঠ বলেছেন, ‘আমরা তাকে পরীক্ষা করছি। পেইনকিলার দেয়া হয়েছে। কারণ তিনি ঘাড়ের কাছে ব্যথা অনুভব করছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু আমরা অধিকতর পর্যবেক্ষণের জন্য একজন নিউরো স্পেশালিস্টকে ডেকেছি।’

মঙ্গলবার কারাতে দ্বিতীয় আর বাংলাদেশের তৃতীয় সোনার পদকটি এনে দিয়েছিলেন মারজান আক্তার। একদিন বাদেই তাকে ঘিরে আসে শঙ্কার সংবাদ। মাথায় চোট নিয়ে সোনাজয়ী অ্যাথলেটকে বুধবার দুপুরে যেতে হয় হাসপাতালে।

কাঠমান্ডুতে সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরের চতুর্থদিনে নিজ ইভেন্ট কারাতে মেয়েদের দলগত কুমি চলাকালীন সময়ে চোট পান মারজান। দুঃসংবাদের লড়াইয়ে ম্যাচে মেয়েদের দলগত ইভেন্ট কুমিতে পাকিস্তানের কাছে হেরে রুপা জিতেছে বাংলাদেশ।

কারাতে মেয়েদের কুমি ইভেন্টে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে মঙ্গলবার সোনার পদক এনেছিলেন মারজান আক্তার পিয়া। সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: এসএ গেমসএসএ গেমস-২০১৯কারাতেমারজানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT