চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নের ঘর’ আমার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি: শিমুল খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

কয়েক বছরের ক্যারিয়ারে ৪৭ ছবিতে অভিনয় করেছেন শিমুল খান। এরমধ্যে ২৪ টি ছবি মুক্তি পেয়েছে। আগামী ৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘স্বপ্নের ঘর’ নামের ছবি। এ ছবিতেও আছেন তিনি। এরইমধ্যে ছবির ট্রেলারটি বেশ সাড়া জাগিয়েছে।

ছবিটি নিয়ে বেশ আশাবাদী শিমুল জানান, এখন পর্যন্ত এ ছবিটি তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা, সঙ্গে চ্যালেঞ্জও। মুক্তির জন্য তিনি শুধু অধীর অপেক্ষা করছেন। এরমধ্যে প্রচারণাও শুরু করেছেন।

‘স্বপ্নের ঘর’ নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। যিনি এর আগে ফিকশন ও মিউজিক ভিডিও নির্মাণ করে জনপ্রিয়তা পেয়েছে। কিছুদিন আগে প্রকাশ হয়েছে ‘স্বপ্নের ঘর’ ছবির ট্রেলার। ইউটিউবে প্রকাশের পর এটি সাড়া পেলে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ট্রেলারটি ভাইরাল হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষ এটি দেখেন। ভৌতিক গল্পের ছবি ‘স্বপ্নের ঘর’ নিয়ে দর্শকদের প্রত্যাশা বেড়ে যায়।

শিমুল খান বলেন, ১০-১৫ টা ছবি করে মানুষ যে পরিমাণ রেসপন্স পায়, ২ মিনিটের ট্রেলার দেখে মানুষ তার চেয়ে বেশি সাড়া দিয়েছেন। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। এখানে লিড রোলে আমি আছি।

তিনি বলেন, ‘স্বপ্নের ঘর’ মোটেও আর্ট টাইপের ছবি নয়। পুরোপুরি বাণিজ্যিক সিনেমা। বাণিজ্যিক ছবির দর্শক যা চায়, সবই আছে। শুধু ভয় নয়, অ্যাকশন, সিরিয়াস কমেডি, গল্পের বাঁক সবই আছে। লোমহর্ষক কিছু দৃশ্য আছে যা শিহরণ জাগাবে দর্শক মনে!

শিমুল খান ‘স্বপ্নের ঘর’ ছবিতে সুপার পাওয়ার নিয়ে হাজির হবেন। যিনি মহান ডেভিলের প্রেরিত সেবক। চরিত্রের নাম রবার্ট ডি সুজা। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। নাম মিসেস ডি সুজা। শিমুল খান বলেন, এটাই দেশের একমাত্র ছবি যেখানে ভিলেনের শক্তির কাছে নায়ক কখনই পারে না। নায়ক বুদ্ধিমত্তার দ্বারা পরাজিত করে, শক্তি দিয়ে নয়। বাংলাদেশে এই ধরনের ছবি নির্মাণ তো দূরের কথা কেউ কল্পনাও করিনি। সেটাই নির্মাণ করেছে তানিম রহমান অংশু।

Reneta

প্রথমে ছবির নাম ছিলো ‘স্বপ্ন বাড়ি’। পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘স্বপ্নের ঘর’। এ ছবির মাধ্যমে তৃতীয়বার বড়পর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম।

মিলন বলেন, কিছু কিছু জায়গায় পরিচালক কিছুই বলেনি। শুধু কাজ করিয়েছে নিয়েছেন। এজন্য কনফিউশজড হয়ে গিয়েছিলাম। যখন বুঝেছি হরর সিন ঢুকবে বা ইফেক্ট আসবে, তখন শুধু অন্ধের মতো অভিনয় করে গেছি। ফাইনালি কাজটা কেমন হয়েছে দর্শকরা দেখে বিচার করবেন।

তাকি খান ফিল্মস-এর প্রযোজনায় ‘স্বপ্নের ঘর’ ছবিটি পরিবেশনায় থাকছে মা চলচ্চিত্র। ২০১৬ সালে এর শুটিং শুরু হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুর রহমান মিলনতানিম রহমান অংশুনওশাবা আহমেদলিড বিনোদনশিমুল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT