চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নবাজি’ ছবিতে মাহিয়া মাহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৯
বিনোদন
A A
ছবি: শামসুল হক রিপন

ছবি: শামসুল হক রিপন

ফ্যাশন ইন্ডাস্ট্রিকে উপজীব্য করে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম ফ্যাশন ও মডেলিং জগত নির্ভর চলচ্চিত্র ‘স্বপ্নবাজি’। আর এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ‘মাহিয়া মাহি’।

চলচ্চিত্রটি প্রযোজনা করতে যাচ্ছে পি এইচ এন্টারটেনমেন্ট, এর কর্ণধার পিয়াল হোসাইন চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

প্রায় ২০ বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন পিয়াল হোসাইন। টুকটাক মডেলিং ও করেছেন। এখন তিনি পরিচিতি ফ্যাশন ডিজাইনার। গত দুই দশক ধরে ফ্যাশন ও মডেলিং জগতের উত্থান পতন দেখেছেন। লক্ষ্য করেছেন, এই গ্ল্যামারস ওয়ার্ল্ডে প্রতিনিয়ত শতশত তরুণ-তরুণী তারকা হতে আসেন। তারা সাফল্য পেতে অনেক কাঠখড় পোড়ান।

এসব মডেলদের ফ্যাশন জগতের পথচলা, পরিশ্রম নিয়েই ‘স্বপ্নবাজি’ প্রযোজনা করতে যাচ্ছেন পিয়াল।

তিনি বলেন, ‘স্বপ্নবাজি’-তে মাহিয়া মাহি কাজ করবেন। ইন্ডাস্ট্রির কয়েকজন সিনিয়র শিল্পী মাহির সম্পর্কে বেশ প্রশংসা করেছেন। তারা জানান, মাহির পেশাদারিত্ব, সময়জ্ঞান, কাজের প্রতি আন্তরিকতায় মুগ্ধ না হয়ে উপায় নেই। তাই মাহিকে রাখতে চাচ্ছি।

কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে মাহি লিখিতভাবে চুক্তিবদ্ধ হবেন বলে জানান পিয়াল।

Reneta

ছবিতে মূল চরিত্রে আর কারা কারা আছেন? এমন প্রশ্নে পিয়াল বলেন, এটি গল্প প্রধান ছবি। এখানে সেই অর্থে কোনো নায়ক বা নায়িকা নেই। গল্পই এই ছবির কেন্দ্রীয় চরিত্র!

‘স্বপ্নবাজি’তে কাজের প্রসঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি চ্যানেল আই অনলাইনকে বলেন, এ চলচ্চিত্রে কাজের ব্যাপারে আলাপ হয়েছে। বিস্তারিত প্রযোজক ও পরিচালক জানাবেন। তিনি বলেন, এখনও পর্যন্ত যতদূর জেনেছি ‘স্বপ্নবাজি’র অন্য ধরণের একটি কাজ হতে যাচ্ছে।

‘স্বপ্নবাজি’ পরিচালনা করবেন রায়হান রাফী। যিনি ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ নামে দুটি আলোচিত ছবির নির্মাতা। প্রযোজক জানিয়েছেন, সোমবার (২২ জুলাই) রাতে পিয়া জান্নাতুল ‘স্বপ্নবাজি’ চলচ্চিত্রে কাজের ব্যাপারে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।

শিগগির আরও শিল্পীদের চূড়ান্ত করবেন বলে জানান পিয়াল। তিনি বলছেন, জনপ্রিয় চিত্রনায়ক সিয়ামেরও এ চলচ্চিত্রে কাজের সম্ভাবনা রয়েছে।

আগস্ট মাসেই শুরু হবে ‘স্বপ্নবাজি’র কাজ। যেখানে মাহিয়া মাহির চরিত্র হচ্ছে একজন স্ট্রাগলিং মডেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পিয়া জান্নাতুলপিয়ালফ্যাশনমডেলমাহিয়া মাহিরায়হান রাফীলিড বিনোদনসিয়ামস্বপ্নবাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT