চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নজাল’-এ আমি খল চরিত্রে অভিনয় করেছি: বাবু

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৬:৪৩ অপরাহ্ন ২২, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

মঞ্চ, টিভি নাটক ও সিনেমায় সমানভাবে দাপিয়ে বেড়ানো একজন দাপুটে অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের তিনটি মাধ্যমেই তিনি দুর্দান্ত প্রভাবশালী। তার অভিনীত টিভি নাটক যেমন মানুষের ভীষণ পছন্দের, তেমনি সিনেপর্দায়ও তার চরিত্রে দর্শক ঘোরগ্রস্ত হয়ে পড়েন। তার প্রমাণ মনপুরা ও অজ্ঞাতনামা ছবি দুটো। এবছরই মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ৩টি ছবি। গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল, তৌকীর আহমেদের হালদা এবং বদরুল আনাম সৌদের গহীন বালুচর। তিনটি ছবিই বছরের বহুল প্রতীক্ষিত। মুক্তির প্রতীক্ষায় তিনটি ছবি নিয়েই চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি-

আরণ্যক নাট্যদলের ৪৫ বছর পূর্তি উপলক্ষে নাট্যোৎসবে অংশ নিচ্ছেন কি?
হ্যাঁ নিচ্ছি। আমিতো আরণ্যকের অনেক পুরোনো কর্মীদের একজন। নাট্যোৎসবে আমি দুইটি নাটকে অভিনয় করবো। ইবলিশ এবং ময়ুরসিংহাসন।

এ বছর আপনার তো তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে?
হ্যাঁ, সামনে আমার তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। স্বপ্নজাল, হালদা এবং গহীন বালুচর।

‘স্বপ্নজাল’ ছবিতে তো আপনি মূলধারার নায়িকা পরীমনির সঙ্গে কাজ করলেন। অভিজ্ঞতা কেমন?
অবশ্যই অনেক ভালো। সে ভীষণ কো-অপারেটিভ। এখানে মূলধারার আরেকজন ছিলেন মিশা সওদাগর। আসলে আমরা যখন কোনো ছবিতে কাজ করি, তখন পুরো টিমের সবাই পরিচালকের অনুগত থাকি। সেখানে কে কোন ধারার অর্থাৎ মঞ্চ, টিভি নাকি মূলধারার এগুলো কাজ করে না। এক কথায়, সবাই একটা পরিবার হয়ে যাই।

স্বপ্নজালে আপনার চরিত্রটি কেমন?
স্বপ্নজালে আমি খল চরিত্রে অভিনয় করেছি। যে একজন ব্যবসায়ী। সকল অঘটন সে-ই ঘটাতে থাকে।

আর ‘হালদা’র চরিত্রটি?
নদী ও নারীর মধ্যে যে সম্পর্ক তা ‘হালদা’ ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমি জেলের চরিত্রে অভিনয় করেছি। যে নায়িকার বাবা। ছবিতে দেখানো হয়েছে, আমাদের অসচেতনতার জন্য নদীগুলো নষ্ট হয়ে যাওয়ায়, সেই জেলেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরতে যেতে হয়। বাবা-মেয়ের বেঁচে থাকার সংগ্রাম এবং সম্পর্কের নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে ছবির গল্প এগিয়ে যেতে থাকে। সবশেষে দেখানো হয়, যে এই দূষণের জন্য দায়ী, পরিস্থিতির কারণে তার কাছেই মেয়ে বিয়ে দিতে বাধ্য হয় জেলে বাবা।

আপনার অভিনীত ‘গহীন বালুচর’ ছবির সাথে ‘মনপুরা’ ছবির কি কোন মিল রয়েছে?
কোনো মিল নেই। দুটো গল্প পুরোটা আলাদা। গহীন বালুচর একটা গ্রামীন জনপদের কাহিনী নিয়ে গড়ে ওঠা ছবি। যেখানে দুটো স্ট্রং গ্রুপ থাকে। তারা জেগে ওঠা চর নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে যায়।

Reneta

কিন্তু ছবির টিজার, ট্রেলার দেখেতো অনেকে মনপুরার সঙ্গে তুলনা করছেন?
খুব স্বাভাবিক। যেখানে মানুষ থাকবে সেখানে তো প্রেম-ভালোবাসা থাকবেই। এটা তো জীবনের একটা অংশ।

আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইন কে সময় দেবার জন্য…
আপনাকেও ধন্যবাদ।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গহীন বালুচরপরীমনিমনপুরাস্বপ্নজালহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT