চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্প্যানিশ ফুটবলে জেঁকে বসেছে করোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ন ১৯, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বাস্কেটবল খেলোয়াড়দের মাঝে করোনা উপসর্গ দেখার পর থেকেই কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হয়েছে পুরো রিয়াল মাদ্রিদ দলকে। দুদিন আগে ভাইরাসটিতে মারা গেছেন ২১ বছর বয়সী এক স্প্যানিশ ফুটবল কোচ। স্পেনের ফুটবলে করোনা যে জেঁকে বসেছে, তার প্রমাণে আসতে শুরু করেছে একের পর এক লা লিগা ক্লাবের খেলোয়াড়দের সংক্রমণের খবর।

লা লিগার দল ভ্যালেন্সিয়ার ৩৫ শতাংশ খেলোয়াড় ও স্টাফের করোনাভাইরাসে আক্রান্তের খবরের পর তালিকায় যোগ হয়েছে আরও দুটি ক্লাবের নাম। দেপোর্তিভো আলাভেসের ১৫ জন সংক্রমিত হয়েছেন। আর এস্পানিওলের আক্রান্ত ফুটবলারের সংখ্যা ৬ জন।

গত রোববার ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার ইজিকুয়েল গ্যারের আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে স্প্যানিশ মিডিয়ায়। গ্যারে ছাড়াও দলটির শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে আছেন হোসে গায়া এবং ইলাকুইয়াম মাঙ্গালা। আছেন ক্লাব ডেলিগেট পাকো কামারাসা ও মেডিকেল কর্মী হুয়ান আলিয়াগা। তারা সবাই কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত বলে নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়া।

আলাভেসের পক্ষে নিশ্চিত করা হয়েছে আক্রান্তদের ৩ ফুটবলার মূল দলের। সব মিলিয়ে ১৫ জন টেস্টে পজিটিভ। বাকিদের মধ্যে ৭ জন কোচিং স্টাফের আর ক্লাবের অন্য স্টাফের মধ্যে সংক্রমণ মিলেছে ৫ জনের।

লা লিগা স্থগিত হওয়ার আগে গত ৭ মার্চ মাঠে লড়েছিল ভ্যালেন্সিয়া ও আলাভেস। ধারণা করা হচ্ছে সংক্রমণের ঘটনা ওইদিনই ঘটেছে।

আরেক স্প্যানিশ ক্লাব এস্পানিওলের ৬ ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমিতদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

Reneta

স্পেনে, তথা ফুটবলে ঘটেছে মৃত্যুও। ফ্রান্সিসকো গার্সিয়া, মাত্র ২১ বছর বয়সে এই স্প্যানিশ ফুটবল কোচকে কেড়ে নিয়েছে করোনা। গার্সিয়া স্পেনের মালাগা অঞ্চলের অ্যাটলেটিকো পোর্টাডা আল্টা জুনিয়র দলের কোচ ছিলেন। ২০১৬ সাল থেকে ক্লাবটিতে কাজ করছিলেন।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে যান গার্সিয়া। যেয়ে জানতে পারেন শরীরে আগে থেকেই বাসা গেড়েছে নিউমোনিয়া। একদিকে করোনাই প্রাণঘাতী, সঙ্গে নিউমোনিয়া চরম পর্যায়ে। জোড়া ব্যাধির সংক্রমণ আর নিতে পারেনি তরুণ গার্সিয়ার শরীর।

সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,২৩১ জনে। স্পেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ হাজারের কাছে পৌঁছেছে। মারা গেছেন ৫৯৮ জন। ইউরোপে ইতালির পর স্পেনেই করোনা বেশি ভয়াবহতা ছড়িয়ে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসলিড স্পোর্টসস্প্যানিশ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT