ইউরো বাছাই- ২০১৬তে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে মাঠে নামছে ইউক্রেন। রাতে ইউক্রেনের প্রতিপক্ষ স্পেন। অন্য দুই ম্যাচে অনেকটা নির্ভার হয়েই মাঠে নামবে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। সবগুলো ম্যাচই শুরু হবে রাত পৌনে ১টায়।
সি-গ্রুপ থেকে আগেই মূল পর্বের টিকেট পেয়েছে স্পেন ও স্লোভাকিয়া। তবে স্লোভাকিয়া ও ইউক্রেন দুদলেরই ১৯ পয়েন্ট করে থাকায় স্পেনের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে স্বাগতিক ইউক্রেন। তবে হারলেও প্লে-অফ খেলার সুযোগ থাকবে তাদের।
রাতের একই সময় ইংলিশদের প্রতিপক্ষ লিথুয়ানিয়া। আর সুইসরা মাঠে নামবে এস্তোনিয়ার বিপক্ষে। ‘ই’ গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড এবং দ্বিতীয় অবস্থানে থেকে মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।






