চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে বিদায় জানালেন পিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ন ১২, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ঘোষণাটা বিশ্বকাপ শেষেই আসার কথা ছিল। কিন্তু জেরার্ড পিকে একটু সময় নিলেন। শেষ পর্যন্ত ভাবনাচিন্তা করে আগস্টে এসে স্পেন জাতীয় দলকে বিদায় জানালেন ৩১ বছর বয়সী ডিফেন্ডার।

স্পেনের জাতীয় দলের হয়ে ১০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ছিলেন ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোজয়ী দলে। কিন্তু রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে হতাশাজনকভাবে বাদ পড়ার পর আন্তর্জাতিক ফুটবলে আর খেলার ‘অর্থ’ খুঁজে পাচ্ছেন না এ ডিফেন্ডার।

স্পেনের হয়ে খেললেও বুকে সবসময় কাতালোনিয়াকেই ধারণ করেছেন। প্রদেশটির স্বাধীনতার দাবিতে সামনের সারিতে থাকা একজনের নাম পিকে। এজন্য তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে, মাঠে খেলতে গিয়ে শুনেছেন দুয়ো। সবকিছু মেনে নিয়ে সার্জিও রামোসের সঙ্গে লা রোজাদের রক্ষণ সামলেছেন প্রতাপের সঙ্গে।

বার্সার সাবেক গুরু ও স্প্যানিশদের বর্তমান কোচ লুইস এনরিকেকে জানিয়ে দিয়েছেন আর খেলবেন না আন্তর্জাতিক ম্যাচ।

‘স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে দারুণ সময় কাটিয়েছি। তবে সেই গল্পের এখানেই শেষ। লুইস এনরিকেকে আমি এটাই জানিয়েছি। বিশ্বকাপ শেষে খেলার আর কোন অর্থ দেখিনি।’

‘এই দলের হয়ে খেলতে পারাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। আমি অনেক কিছু শিখেছি এখান থেকে। কিন্তু একটা সময় আপনাকে এই চক্র থেকে বের হয়ে আসতে হবে, আর সেটা সঠিক উপায়েই।’

Reneta

রোববার স্প্যানিশ সুপার কোপায় সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। তারই একদিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন পিকে। বিশ্বকাপ শেষে একইভাবে স্পেনকে বিদায় জানান তারই সাবেক বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

Jui  Banner Campaign
ট্যাগ: জেরার্ড পিকেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের আগের দিন রাস্তাঘাট ফাঁকা, যানবাহন অপ্রতুল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে নিয়ে তর্কের পর বাবার গুলিতে মেয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপের জন্য নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘ইউটার্ন’

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT