চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর উপর বিরক্ত আফফান মিতুল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

ভালোবেসে বিয়ে করেছিলো তরুণ-তরুণী। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী ছিলো মেয়েটি। তার সৌন্দর্যের প্রেমে পড়েই বিয়ে করে ছেলেটি। প্রথম প্রথম সবকিছু ঠিক চলছিল, কিন্তু বিয়ের ২ বছর পর মেয়েটির ওজন প্রায় ৩ গুন বেড়ে যায়! অথচ ছেলেটি আগের মতোই ফিট থাকে।

এ কারণে স্ত্রীকে নিয়ে বিব্রত থাকে ছেলেটি। প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। মোটা স্ত্রীর গায়ে হাত তুলতেও কোণ্ঠাবোধ করে না ছেলেটি, এমনকি তালাকও দিতে চায়। একসময় পরিস্থিতি ছেলেটিকে শেখায়, ‘মানুষের শরীরের গড়ন আর চেহারা নয়, ভালোবাসতে হবে মানুষের মনকে।’

কোন পরিস্থিতির কারণে ছেলেটি নিজের ভুল বুঝতে পারে, কী ঘটে তার জীবনে? জানতে হলে দেখতে হবে নাটক ‘আর পারছি না’। ঝর্না আহমেদের গল্পে নাটকটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক।

সম্প্রতি সাভারের আমিন বাজার সংলগ্ন মধুমতি মডেল টাউনে শেষ হয়েছে শুটিং। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল এবং তানিয়া রিতু। এছাড়া আরো অভিনয় করেছেন শাওন আশরাফ, শুভ খান, ছোঁয়ামনি প্রমুখ। বর্তমানে চলছে নাটকটির সম্পাদনার কাজ।

এই নাটকের মাধ্যমেই প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন ‘আয়না সুন্দরী’ খ্যাত নায়িকা তানিয়া রিতু এবং আফফান মিতুল।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আফফান মিতুলনাটকরিতুসাভারসায়মন তারিকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT