চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী’র অসুস্থতায় অনিশ্চিত মাশরাফীর উইন্ডিজ সফর

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:০৯ অপরাহ্ন ১০, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

স্ত্রী’র অসুস্থতায় গত বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে হঠাৎ দেশে ফিরে এসেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। একই কারণে এবার অনিশ্চিত ওয়ানডে অধিনায়কের ওয়েস্ট ইন্ডিজ সফরও।

শনিবার দিবাগত রাতে মোস্তাফিজ, মোসাদ্দেক, বিজয়কে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার কথা ছিল মাশরাফীর।

এদিকে স্ত্রী সুমনা হক সুমির অসুস্থতা বাড়ায় ভর্তি করতে হয়েছে হাসপাতালে। দ্রুত আরোগ্য না হলে ওয়ানডে দলে থাকা বাকি তিন ক্রিকেটারের সঙ্গে শনিবার উইন্ডিজগামী বিমানে ওঠার সম্ভাবনা কম। গায়ানায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২২ জুলাই।

মাশরাফীর আসন্ন সিরিজে খেলা কিংবা না খেলার ব্যাপারে অবশ্য এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘মাশরাফীর স্ত্রীর অসুস্থতার ব্যাপারটি আমরা জেনেছি। তার খেলা না খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।’

বেশ কয়েকদিন ধরেই জ্বর নিয়ে বিছানায় ছিলেন মাশরাফীর স্ত্রী। অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ নির্ণয় করতে পারছিলেন না ডাক্তাররা। অবশেষে কয়েকদিন আগে জানা যায় বাজে ধরনের একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়েছে তার রক্তে।

বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে খেলেছে জানুয়ারিতে, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে। গেল ৬ মাস আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি ম্যাসের। টি-টুয়েন্টি থেকে অবসর নেয়া ও টেস্ট না খেলা এই পেসার মুখিয়ে ছিলেন মাঠে নামতে। সেটি সম্ভব হবে কিনা; তা নির্ভর করছে স্ত্রীর অসুস্থতার অবস্থা উন্নতির ‍উপর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আরও ১০ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
সিসি ক্যামেরা

ট্রাফিক আইন মানতে সিসি ক্যামেরা ভিত্তিক বিশেষ পরিকল্পনা

এপ্রিল ১২, ২০২৬

হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

এপ্রিল ১২, ২০২৬

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরে যা বললেন চার নভোচারী

এপ্রিল ১২, ২০২৬

‘আমি মর্মাহত’, আশা ভোঁসলের মৃত্যুতে নরেন্দ্র মোদি

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT