চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকস দায়িত্ব না নিলে বিপদে পড়বে ইংল্যান্ড: চ্যাপেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ন ২৫, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে ইংলিশদের ভরাডুবির দায় নিয়ে এ মাসের শুরুর দিকে পদত্যাগ করেন জো রুট। শূন্যস্থান পূরণে নতুন অধিনায়কের খোঁজে ইংলিশরা। কে ধরবে টেস্ট ক্রিকেটে ইংলিশদের হাল এই নিয়ে প্রতিনিয়তই জল ঘোলা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেলের মতে বেন স্টোকস অধিনায়কত্বে আগ্রহ না দেখালে বড় বিপদে পড়বে ইংল্যান্ড।

‘সেরা একাদশে শুধুমাত্র একটি কার্যকরী অধিনায়কত্বের বিকল্প রয়েছে তা হল স্টোকস। যদি সে নেতৃত্বের ভার নিতে আগ্রহী না হন, তাহলে ইংল্যান্ড বড় সমস্যায় পড়বে। পূর্ববর্তী তারকা অলরাউন্ডারদের অকেজো অধিনায়কত্বের উপর ভিত্তি করে স্টোকসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা বোকামি। স্টোকসের পেটে ক্ষুধা রয়েছে। সফল হওয়ার ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। যদিও, এটি সাফল্যের গ্যারান্টি দেয় না। তবুও সেই হতে পারে এই মুহূর্তে সেরা পছন্দ।’

জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। তার আগেই নেতৃত্বে যোগ্য কাউকে বসানো চাই। সে তালিকায় সবার উপরে আছে অলরাউন্ডার স্টোকস। তালিকায় নাম ছিল ইংলিশদের ২০১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানেরও। তবে মরগান দায়িত্ব না নিয়ে বল ঠেলে দিয়েছেন স্টোকসের দিকে।

‘অবশ্যই স্টোকস দুর্দান্ত এক খেলোয়াড়, একজন বুদ্ধিদীপ্ত নেতা। যদিও তার নেতৃত্ব দেয়ার জন্য অধিনায়কের আর্মব্যান্ড থাকার দরকার নেই। লর্ডসে বিশ্বকাপ ফাইনালের অভিজ্ঞতার কথা এলেই তার নেতৃত্ব গুণ সামনে আসে। টুর্নামেন্টজুড়ে যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন, সে অবশ্যই টেস্ট অধিনায়ক প্রার্থী হবেন।’

অধিনায়কত্বে জস বাটলার ও স্টুয়ার্ড ব্রডের প্রসঙ্গ আসলে তাদের রুটের বিকল্প ভাবতে নারাজ সাবেক অজি অধিনায়ক।

‘ব্রড একজন বুদ্ধিমান, ভাল ক্রিকেটার, তবে তাকে অধিনায়কত্বে বিবেচনা করা উচিত নয়। সে অনেক বয়স্ক। বাটলার টেস্টে উইকেটরক্ষক নন। একাদশেও নিয়মিত নয়। সাইড-বেঞ্চ থেকে টেস্ট ক্রিকেটে এসে জেতা কঠিন।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ান চ্যাপেলইংল্যান্ডব্রডমরগানলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT