চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হয়রানিমূলক মন্তব্য ঠেকাতে দেশে স্টপ সাইবার বুলিংয়ের প্রচারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ন ১৬, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

সামাজিক মাধ্যম, অনলাইন অর্থাৎ পুরো ইন্টারনেটকে অহেতুক হয়রানিমূলক,ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি এবং অমানবিক মন্তব্য মুক্ত রাখতে পালিত হচ্ছে ‘স্টপ সাইবার বুলিং ডে’। এই ডিজিটাল অভিশাপ মোকাবেলা করতে ২০২০ সালের মধ্যে ৪০ লাখ শিশুর সহায়তায় ‘স্টপ সাইবার বুলিং’ নামে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে টেলিনর গ্রুপ। বাংলাদেশে এই প্রচারণা শুরু করেছে টেলিনরের গ্রামীণফোন।

এ বছর স্টপ সাইবার বুলিং দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মিডিয়াতে ‘বি অ্যা সাইবার হিরো’ শীর্ষক ক্যাম্পেইন চালু করবে টেলিনর।

২০২০ সালের মধ্যে টেলিনরের ১৩টি বাজারে চল্লিশ লাখ শিক্ষার্থীকে অনলাইনে নিরাপত্তা বিষয়ে শিক্ষিত করে তুলতে সহায়তা করাই এ ক্যাম্পেইনের লক্ষ্য।

টেলিনরের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের মধ্যে এশিয়ার ৫০ কোটি শিশুর হাতের নাগালে চলে আসবে ইন্টারনেট। বছরজুড়ে অনলাইনে নিরাপত্তা নিয়ে নানা ধরনের উদ্যোগ নেয়ার মাধ্যমে ২০১৬ সালে টেলিনর প্রথম ‘স্টপ সাইবার বুলিং দিবস’ পালনে যোগ দেয়। অনলাইন নিরাপত্তা ও সাইবার বুলিং নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রচারণার ২৫৯ মিলিয়ন বার টেলিনরের #ইউজহার্ট হ্যাশট্যাগ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়।

এ বছর প্রতিষ্ঠানটির প্রত্যাশা, সামাজিক মাধ্যমে কাস্টম মেড ‘বি অ্যা সাইবার হিরো’ প্রোফাইল পিকচার ফিল্টার, সামাজিক মাধ্যমে সাইবার বুলিংয়ের টিপস নিয়ে বিভিন্ন ধরনের গ্রাফিকস ও মাল্টিমিডিয়ার সাহায্যে সচেতনতা বিষয়ক কর্মকাণ্ড চালানোর মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়িয়ে তোলা যাবে।

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রচারণার অংশ হতে চাইলে:

Reneta

• ফেসবুক ও টুইটারে আপনার প্রোফাইল ছবি পরিবর্তন করে টেলিনরের স্টপ সাইবার বুলিং ডে ২০১৭ ক্যাম্পেইনে যুক্ত হোন। এজন্য http://www.twibbon.com/support/stop-cyberbullying-day লিংকে ক্লিক করুন।
• অনলাইনে বৈশ্বিক সংলাপে অংশগ্রহণ করে স্টপ সাইবার বুলিং ডে নিয়ে পোস্টে #ইউজহার্ট ও #স্টপসাইবারবুলিংডে হ্যাশট্যাগ পোস্ট করুন এবং হয়ে উঠুন এ ক্যাম্পেইনের সাইবার হিরো

• তরুণদের জন্য কিভাবে ইন্টারনেটকে নিরাপদ পরিবেশ বানানো যায় এ নিয়ে পড়ুন এবং তথ্য শেয়ার করুন। এজন্য টেলিনর গ্রুপের অবিভাবক গাইড পড়তে ভিজিট করুন: http://Parent Guide: How to talk to your children about the internet
• অনলাইন নিরাপদ থাকা নিয়ে পরামর্শ পেতে, এ নিয়ে জানার জন্য এবং অনলাইনে নিরাপদে রাখতে ভিজিট করুন:http://www.telenor.com/sustainability/responsible-business/safe-services/besmartuseheart/

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেলিনরসাইবার বুলিং
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT