চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের ২ ঘন্টা পর স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জের ভোজরগাতী সড়ক থেকে প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রীকে অপহরণের ২ ঘন্টা পর কোটালীপাড়ার রাধাগঞ্জ বাজার থেকে তাকে উদ্ধার পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১ জনকে।

গ্রেপ্তারকৃত অপহরণকারী ইব্রাহীম সরদারের বাড়ী সদর উপজেলার কাঠি ইউনিয়নের ভোজরগাতী গ্রামে। সে ওই গ্রামের কাশেম সরদারের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত আরও ২জন পলাতক রয়েছে।

পুলিশ জানায়: সোমবার আনুমানিক বিকাল ৪টায় স্কুল ছুটির পর ভ্যান রিকসা যোগে বাড়ি ফিরছিলো ওই ছাত্রী। সে ভোজরগাতী মাদ্রাসার অদুরে একটি ফাঁকা জায়গায় পৌঁছলে একটি প্রাইভেটকার যোগে অপহরণকারী ইব্রাহীম সরদার (৩০), মুহিদ মোল্লা (২৩) ও সোহেল সরদার (৩০) স্কুল ছাত্রী সাদিয়ার ভ্যান রিকসার গতিরোধ করে জোর করে গাড়িতে উঠিয়ে নেয়।

অপহরণকারীরা ওই ছাত্রীকে নিয়ে কোটালীপাড়ায় পৌঁছলে সেসময় ওই পথ দিয়ে থানায় ফিরছিলেন পুলিশের এসআই সুজিৎ। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি ধাওয়া করে অপহরণকারী ইব্রাহীমকে গ্রেপ্তার করে ওই ছাত্রীকে উদ্ধার করেন। সেসময় অপহরণকারী চক্রের বাকি দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সুপার মো: সাইদুর রহমানের নির্দেশে গোপালগঞ্জ সদর থানার এসআই বারেকের কাছে অপহরণকারী ইব্রাহিম ও ওই ছাত্রীকে হস্তান্তর করেন এসআই সুজিৎ। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

রাত ১২টার দিকে অপহরণকারীর ছবি তুলতে গেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বারেক ছবি তুলতে মানা করেন। কেনো মানা করা হচ্ছে, জানতে চাইলে এসআই বারেক কোনো উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অপহরণগোপালগঞ্জস্কুল ছাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT