চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলছাত্র হত্যায় ৩ জনের ফাঁসির আদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০১৮
আদালত, কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়ায় স্কুলছাত্র মুতাসসিম বিন মাজেদকে (হৃদয়) অপহরণের পর হত্যার দায়ে ৩ ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন; শহরের কালিশংকরপুর এলাকার গাফফার খানের ছেলে সাব্বির খান, হাউজিং-এ ব্লকের আজম আলীর ছেলে হেলাল উদ্দিন ড্যানী ও ভেড়ামারা উপজেলার দশমাইল ক্যানেল পাড়ার মৃত মোসলেম শেখের ছেলে আব্দুর রহিম শেখ ওরফে ইপিয়ার।

রায় ঘোষণার সময় শুধু সাব্বির উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ মে সন্ধ্যায় কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়া পূর্বপাড়া এলাকা থেকে জেলা স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র হৃদয়কে সন্ত্রাসীরা অপহরণ করে।

এর ৪ দিন পর অপহরণকারীরা হৃদয়ের মা তাসলিমা খাতুনের কাছে ফোন করে মুক্তিপণ হিসাবে ১২ লাখ টাকা দাবি করে। দেন-দরবারের পর ২ লাখ টাকার বিনিময়ে হৃদয়কে ছেড়ে দিতে সম্মত হয় অপহরণকারীরা।

Reneta

তাদের কথামত, ২ জুন গোপনে নির্দিষ্ট স্থানে ২ লাখ টাকা পৌঁছে দেন হৃদয়ের মা। কিন্তু কথামত হৃদয়কে ফেরত দেয়নি তারা।

এই ঘটনায় হৃদয়ের মা বাদী হয়ে কুষ্টিয়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ১০ জনকে আটক করে।

আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তিন মাস পর ৩ অক্টোবর সন্ধ্যায় ভেড়ামারার ১০ মাইল এলাকার একটি ইটভাটার কাছে মাটির নিচ থেকে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: ফাঁসিলিড নিউজস্কুলছাত্র হত্যাহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT