ক্রিকেট

সৌম্য-ইমরুলদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সৌম্য-ইমরুলদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

তিন ম্যাচ সিরিজের টুর্নামেন্টে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার (১১৭) এবং ইমরুল কায়েস (১১৫)।

বাংলাদেশ প্রথম ম্যাচে জিতেছিল ২৮ রানে। এরপর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত হয়। শেষ ম্যাচে ইমরুলরা বেশি দাপুটে ক্রিকেট খেলেছেন। ৭ উইকেটের জয় এসেছে ৪৭ বল হাতে রেখে।

এমন জয়ের পর প্রধানমন্ত্রী আশা করছেন, ভবিষ্যতেও দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফী এদিন টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠান। নির্ধারিত ৫০ ওভারে সফরকারীরা ৫ উইকেটে ২৮৬ রান তোলে। জবাব দিতে নেমে সৌম্য-ইমরুলের দুর্বার ব্যাটিংয়ে বাংলাদেশ জয় পায় ৪২.১ ওভারে।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…