সৌদিআরবের জেদ্দায় সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন চ্যানেল আই টেলিভিশন ও চ্যানেল আই অনলাইনের জেদ্দা প্রতিনিধি রুমী সাঈদ।
সৌদিআরবের জেদ্দায় বৃটিশ কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল এ সম্মাননা প্রদান করে।
সোমবার এক অনুষ্ঠানে তার হাতে ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের উদ্ধতন কর্মকর্তাগণ, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিজবাহ উদ্দিন, পরিষদের সদস্যবৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। এছাড়াও ছিলেন সৌদি আরব, শ্রীলংকা, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য রুমী সাঈদ উক্ত প্রতিষ্ঠানে এক দশকের বেশি সময় শিক্ষকতা ও মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।








