এ বছর হাজিদের জন্য মক্কা ও মদিনায় উট কুরবানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। মার্স ভাইরাসে সম্প্রতি দেশটিতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় সৌদি সরকার এই সিদ্ধান্ত নেয়।
কর্তৃপক্ষ বলছে, রোগটির সংক্রমণ ছড়িয়ে যাওয়া থামাতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, উটের সংস্পর্শে এলে মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সৌদি আরব ঘোষণা দিয়েছে, এবার শুধু ভেড়া আর গরু কুরবানি দিতে পারবেন হাজিরা, যা ভাইরাসটির বিস্তার ঘটায় না।
সাধারণত হজের সময় কুরবানি দিয়ে হাজিরা মাংস গরীবদের মধ্যে বিতরণ করে থাকেন। ২০১২ সাল থেকে এ পর্যন্ত সৌদি আরবে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ৫শ’র বেশি মানুষ মারা গেছে। এজন্যই এবছর পশু কুরবানি নিয়ে এই বিশেষ সতর্কতা।







