চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে সরকারি তেল উত্তোলন কারখানায় ড্রোন হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরব-তেল উত্তোলনকারী কারখানায় আগুন-ড্রোন হামলা

সৌদি আরবে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো’র দুটি কারখানায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

শনিবার স্থানীয় সময় ভোরে হামলায় দুটি স্থাপনাতেই আগুন লেগে যায় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি স্থাপনার একটি আবক্বাইক্ব এবং অন্যটি খুরাইসে অবস্থিত।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি তার প্রতিবেদনে জানিয়েছে, আরামকোর শিল্পাঞ্চল নিরাপত্তা বাহিনী ভোর ৪টার দিকে (বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টা) ড্রোন হামলার কারণে আগুন লাগার সাথে সাথেই তা নিয়ন্ত্রণে নেমে পড়ে। দুটি কারখানার আগুনই নিয়ন্ত্রণে চলে এসেছে বলেও জানিয়েছে এসপিএ।

ড্রোন হামলায় আগুনের দায় এখনো কেউ স্বীকার করেনি। কিন্তু হামলার পর থেকে ইরানের সঙ্গে সৌদির আঞ্চলিক জটিলতার আগুনে যেন ঘি পড়েছে।

সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে হওয়া এই হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছিল সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

Reneta

গত মাসে আমিরাত সীমান্ত সংলগ্ন আরামকোর শায়বাহ প্রাকৃতিক গ্যাস তরলীকরণ কারখানায় চালানো হামলার দায় স্বীকার করেছিল ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। অবশ্য ওই হামলায় কোনো হতাহতের কথা জানায়নি আরামকো।

গত কয়েক মাসে হুতি বিদ্রোহীরা সৌদির সীমান্তবর্তী বিমান ঘাঁটিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পর পর বেশ কয়েকটি মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, ইয়েমেনে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা ও যুদ্ধের প্রতিশোধ হিসেবে হামলাগুলো চালানো হয়েছে।

তবে শনিবারের ঘটনা নিয়ে কিছু বলেনি দলটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনসৌদি আরবসৌদি আরব-আগুনসৌদি আরামকো
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT