চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দীতে সমাবেশ নিয়ে আশাবাদী বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৮
রাজনীতি
A A

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদী প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, আমরা এর আগেও সমাবেশের অনুমতি চাইতে বিভিন্ন সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা অনুমতি দেননি। এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এসেছি, আশা করি তারা অনুমতি দেবেন।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম।

এর আগে সকাল ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বিএনপির তিন নেতা। বৈঠকে অংশ নেয়া বিএনপির অন্য দুই নেতা হলেন; মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ২৯ মার্চ সমাবেশের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন।

‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন, “বিষয়টি নিয়ে তিনি আজই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।”

Reneta

তিনি বলেন, আমরা আশা করছি এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাবো। সে অনুযায়ীই আমরা এগিয়ে যাচ্ছি।

এর আগে তিন দফায় গত ২২ ফেব্রুয়ারি, ১২ ও ১৯ মার্চেও একই দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তবে তিনবারই তাদেরকে অনুমতি দেয়নি ডিএমপি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপি সমাবেশমুক্তির দাবি
শেয়ারTweetPin3

সর্বশেষ

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের বিরুদ্ধে ১১ মামলায় নানা অভিযোগ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, নিহত ২

মার্চ ২৪, ২০২৬

৮০ শতাংশ দাম বেড়েছে জেট ফুয়েলের

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বসন্ত শেষে ঝড়-বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

মার্চ ২৪, ২০২৬

মারা গেছেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT