চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোশ্যাল মিডিয়ায় আমিরের ‘শেষ’ পোস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ন ১৬, মার্চ ২০২১
বিনোদন
A A

সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড তারকা আমির খান। জন্মদিনের একদিন পর সোমবার (১৫ মার্চ) রাতে ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন অভিনেতা।

আমির খান জানিয়েছেন, এখন থেকে তার সিনেমা সম্পর্কিত সব খবর জানানো হবে আমির খান প্রোডাকশন এর অফিশিয়াল পেজ থেকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ‘শেষ’ পোস্টে আমির খান লিখেছেন, ‘আমার জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আমার হৃদয় পূর্ণ। আরেকটি খবর হলো, এটাই সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট। আমি এতদিন অ্যাকটিভ থাকলেও সিদ্ধান্ত নিয়েছি আর সোশ্যাল মিডিয়ায় থাকবো না। আগের মতোই যোগাযোগ থাকবে। আমির খান প্রোডাকশনের অফিশিয়াল চ্যানেল খোলা হয়েছে। তাই সব আপডেট সেখানেই পাবেন।’

সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই আপডেট দিতেন আমির খান। ইনস্টাগ্রামে তার ৩.৬ মিলিয়ন ভক্ত। টুইটারে আছে ২৬.৭ মিলিয়ন ফলোয়ার। ফেসবুকে লাইকের সংখ্যা ১৮ মিলিয়নের বেশি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার তিন যায়গাতেই এই ঘোষণা দিয়েছেন অভিনেতা।

আমিরের এমন ঘোষণায় হৃদয় ভেঙে গেছে ভক্তদের। অনেকেই আমিরের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ অনুরোধ করেছেন ফিরে আসার জন্য।

আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এটি হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়াল রিমেক। গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার জন্য সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানইনস্টাগ্রামজন্মদিনটুইটারফেসবুকবলিউডলাল সিং চাড্ডাসোশাল মিডিয়াহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT