সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আল শাবাবেব এক মুখপাত্র জানিয়েছে, সোমালিয়ার গালকায়োতে সরকারি অফিস ও বাজার লক্ষ্য করে ট্রাক বোমা হামলায় ১৩ জন নিহত হয়। এর এক মিনিট পরেই দ্বিতীয় গাড়ি বোমাটির বিস্ফোরণ হয়। এতে ১০ জনের মৃত্যু হয়।







