সোনম কাপুর আর আনন্দ আহুজার বিয়ের রেশ কেটে উঠতে না উঠতেই নতুন খবরে অবাক বলিউড! আর এ খবরটি দিলেন করণ জোহর। তিনি জানালেন, বিয়ে করেছেন নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি।
এছাড়া, নববিবাহিত এই দম্পতি টুইট বার্তায় তাদের বিয়ের খবর জানিয়েছেন। এবং সেখানে তারা বিয়ের ছবি শেয়ার করেছেন।
তবে অবাক করার বিষয়টি হলো, তারা কোনো একটি প্রক্রিয়ায় তাদের এই বিয়ের বিষয়টি পাপারাজ্জিদের নজর থেকে এড়িয়ে গেছেন। আর এর কারণ হিসেবে অনেকে বলছেন, সোনম ও আনন্দ আহুজার বিয়ে নিয়ে বলিউড এতটাই ব্যস্ত ছিল যে অন্য কোথাও আর চোখ পড়েনি।
দিল্লিতে আজ (১০ই মে) শিখ রীতিতে বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিয়েতে নেহা পরেছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে মিলিয়ে পরেছিলেন সোনার গহনা।
আর অঙ্গদ পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি। নেহার সঙ্গে মিলিয়ে পরেছিলেন গোলাপি রঙের পাগড়ি।








