আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগ মুক্তি কামনায় আগামী শুক্রবার দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার বাদ আসর বঙ্গবন্ধু কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগামী শুক্রবার বাদ আছর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ সকলকে সৈয়দ আশরাফুল ইসলামের আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন।








