চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈকত নাসিরের ‘বর্ডার’-এ নতুন নায়ক ফারুক সুমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২০
বিনোদন
A A

নায়ক অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র পর নবাগত ফারুক সুমন কাজ করতে যাচ্ছেন সৈকত নাসির পরিচালিত ‘দ্য বর্ডার’ চলচ্চিত্রে। পরিচালক জানান, চলচ্চিত্রটির নায়ক চরিত্রে থাকছেন সুমন ফারুক। গল্প ও অভিনয় নির্ভর চলচ্চিত্র এটি। যেখানে তার উপস্থিতি সমৃদ্ধ করবে।

মূলত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে দর্শকদের জন্য সারপ্রাইজ হিসেবে ছিলেন সুমন ফারুক। সৈকত নাসির পরিচালিত ওই চলচ্চিত্রটি করোনায় আটকে যায়। তার আগেই ‘বর্ডার’-এ কাজ করতে যাচ্ছেন সুমন ফারুক।

পরিচালক সৈকত বলেন, ‘বর্ডার’-এ তার মতোই একজনকে খুঁজছিলাম। ‘মাসুদ রানা’ দেরি হওয়ায় নতুন এ চলচ্চিত্রে তাকে প্রস্তাব করি। উনি সবকিছু জেনে বুঝে রাজি হন।

তবে হুট করেই সুমন ফারুক এর নায়ক বনে যাওয়া নয়! অনন্ত জলিলের মাধ্যমে প্রথম সিনেমায় আসেন তিনি।

সুমন ফারুক বলেন, অনন্ত জলিল ভাই আমার খুব কাছের মানুষ। তার হাত ধরে চলচ্চিত্রে আসা। অনন্ত ভাইয়ের ‘দিন দ্য ডে’তে তার পাশাপাশি নায়ক চরিত্রে অভিনয় করেছি। কয়েক দেশ মিলে চলচ্চিত্রটির আশি ভাগ কাজ শেষ। করোনার জন্য তুর্কির অংশে শুটিং বাকি আছে।

এরপর ‘মাসুদ রানা’ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে যথেষ্ট প্রশিক্ষণ নিতে হয়েছে, একমাস ধরে থাইল্যান্ডের ফুকেটের টাইগার মুয়াইথাই থেকে মিক্সড মার্শালআর্ট, কিক বক্সিংসহ ফাইটিংয়ের বেশকিছু ট্রেনিং নিয়েছেন।

Reneta

তার ভাষায়, যেখান থেকে অক্ষয় কুমার, টাইগার শ্রফসহ হলিউডের ভিন ডিজেলের মতো বড় বড় স্টাররা ট্রেনিং নিয়েছেন। বাংলাদেশ থেকে এর আগে কেউ গিয়েছেন কিনা তা জানা নেই।

‘দ্য বর্ডার’ চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে সুমন ফারুক বলেন, ‘মাসুদ রানা’ সিনেমায় কাজের জন্য সৈকত ভাইয়ের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে পরিচয়। তিনি শিক্ষিত, স্মার্ট এবং সময়ের জনপ্রিয় নির্মাতাদের একজন। চলচ্চিত্র নিয়ে তার চিন্তা ও মেকিং স্টাইল আমাকে মুগ্ধ করেছে। তাছাড়া ‘দ্য বর্ডার’ খুব ভালো গল্পের চলচ্চিত্র। সবকিছু পছন্দ হওয়াতে কাজ করতে যাচ্ছি। সেপ্টেম্বরে শেষে শুটিং শুরু হবে।

তিনি বলেন, চলচ্চিত্রের বর্তমান অবস্থা বিবেচনায় দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। অনেকেরই লোকসান গুনতে গুনতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন টার্গেট নিয়ে সঠিক পলিসি অবলম্বন করে আগাতে হবে। বর্তমানে ভালো নির্মাতারা কাজ করছেন। তাদের নির্দেশনায় চলচ্চিত্র ফ্লপ হয় না। ফ্লপ হয় পলিসির কারণে। পরিচালক, প্রযোজক, শিল্পী প্রত্যেকেই যেন ভাবেন, আমার কারণে লস না হোক। তাহলে চলচ্চিত্র চলবে।

তিনি আরও বলেন, ছোট বেলা থেকেই সিনেমা ভালো লাগতো। কাজ করবো বলেই নিজেকে প্রস্তুত করেছি। গুণী অভিনেতাদের কাছ থেকে অভিনয় শিখছি। এছাড়া বিভিন্নভাবে জেনেবুঝে অভিনয়ের কোর্স করে নিয়েছি। নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই। দ্য বর্ডার, মাসুদ রানা’র পরে বিশ্বের অন্যান্য দেশের বড় ইন্ডাস্ট্রির চলচ্চিত্রে কাজ করবো। কথাবার্তা অনেকদূর এগিয়েছে। এটাই আমার টার্গেট।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলদিন দ্য ডেনায়কফারুক সুমনমাসুদ রানালিড বিনোদনসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT