সৈকত সালাহউদ্দিন এর উপস্থাপনায় ‘বিহাইন্ড দ্য স্টোরি’-এর ২৫তম পর্ব প্রচার হচ্ছে একুশে টেলিভিশনে। এবার তার অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।
সম্প্রতি রেডিও টুডে’র শো মুভিটাইম উইথ সৈকত সালাহউদ্দিনও সস্প্রতি ২৫তম পর্ব পাড়ি দিয়েছে। এর আগে তার দর্শকপ্রিয় টিভি শো এর মাঝে রয়েছে মুভিবাজার, ফ্রাইডে স্টারস, সুপারস্টার, নয় থাকলে আরো কিছুক্ষণ ইত্যাদি।
বিষয়ভিত্তিক অনুসন্ধানী অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য স্টোরি’-এর ২৫ তম পর্ব বিষয় গ্রামার ভার্সেস গ্ল্যামার। শোবিজে গুণের কদর না রূপের কদর বেশী এ বিষয়ে অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। আড্ডার সাথে থাকছে এ বিষয়ক প্রতিবেদন ও তারকাদের মতামত।
এনামূল হক এর প্রযোজনায় বিহাইন্ড দ্য স্টোরি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন।
অনুষ্ঠানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, বিহাইন্ড দ্য স্টোরি ২৫ তম পর্বে অতিথি হয়ে সন্মানিত বোধ করছি। অনুষ্ঠানটি আলাদা, চমৎকার বিষয়ে তর্ক-বিতর্কও করেছি। আমি বিহাইন্ড দ্য স্টোরি প্রযোজক ও টিমকে ২৫তম পর্ব পাড়িতে অভিনন্দন জানাই।
প্রযোজক এনামূল হক বলেন, আমার প্রথম শো দর্শকপ্রিয়তায় ২৫তম পর্ব পাড়ি দেয়ায় আমি একুশে টিভির কাছে কৃতজ্ঞতা ও এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই।
উপস্থাপক সৈকত সালাহউদ্দিন বলেন, এত চ্যানেলের এত অনুষ্ঠানের ভীড়ে বিহাইন্ড দ্য স্টোরি দর্শক প্রিয়তায় ২৫তম পর্ব পাড়ি দেয়ায় আমি প্রযোজক, টিম, একুশে টিভি ও অনুষ্ঠানে অতিথিদের কাছে কৃতজ্ঞ।
আঁখি আলমগীরের অংশ গ্রহণে এই অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটে একুশে টিভির পর্দায়।








