চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলসগার্ল তানজিন তিশা, ক্রেতা অপূর্ব!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে সেলসগার্ল হিসেবে কাজ করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা! এদিকে সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তার সঙ্গে দেখা হয় আরেক জনপ্রিয় অভিনেতা অপূর্বর! সেখান থেকেই গড়ে উঠে তাদের সম্পর্ক!

‘ভালোবাসা তুই’ নামের একটি নাটকের গল্প এমনই। নাটকটি ৪ জানুয়ারি রাতে উন্মুক্ত হয় ‘সিএমভি ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছেন নাটক সংশ্লিষ্ট।

নাটকটি নির্মাণ করেছেন এসআর মজুমদার। ব্রাত্য রায়ের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিএমভি’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

নির্মাতা জানান, গল্পটি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লাড়াইয়ের। সেই মেয়েটি হচ্ছেন তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশুনার পাশাপাশি বেছে নেন সেলসগার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব।

নাটকটি সম্পর্কে তানজিন তিশার বলেন, গল্পটা যতটা প্রেমের, ততোধিক বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হলো, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি। ভালো নাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে।’

নাটকে অপূর্ব-তিশা ছাড়াও অভিনয় করেছেন আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ।

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বতানজিন তিশানাটকসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT