চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা অভিনেত্রী তিশা ও কুসুম শিকদার, কণ্ঠশিল্পী শাওন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ন ২৯, মার্চ ২০১৮
বিনোদন
A A
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় দুই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও কুসুম শিকদার। সেরা কণ্ঠশিল্পী(নারী) হিসেবে নির্বাচিত হয়েছেন নির্মাতা, গায়িকা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘অস্তিত্ব’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিশা ও ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘শঙ্খচিল’-এর জন্য কুসুম শিকদারকে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। আর সেরা কণ্ঠশিল্পী হিসেবে ইমপ্রেস টেলিফিল্মের আরেক ছবি ‘কৃষ্ণপক্ষ’র জন্য নির্বাচিত হয়েছেন শাওন। ছবিটির পরিচালকও তিনি নিজে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এর জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তার আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ এর জন্য চলচ্চিত্র জুরি বোর্ড নির্বাচিতদের নাম অনুমোদনের জন্য জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বিকল্প নামের তালিকা সহ একটি তালিকা পাঠান। এ নিয়ে বৃহস্পতিবার(২৯ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ২০১৬ সালে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে সেরাদে চূড়ান্ত নামের তালিকা ঘোষিত হয়।

অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ ছবিতে প্রতিবন্ধী তরুণীর ভূমিকায় অভিনয় করেন তিশা। ছবিটি মুক্তির পর পরই ব্যাপক প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক আরেফিন শুভ। সিনেমার গল্প লিখেন কার্লোস সালেহ। এই ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে কার্লোস সালেহ, সোমেশ্বর অলি ও পরিচালক অনন্য মামুনের।

অন্যদিকে ইমপ্রেস টেলিফিল্মের ‘শঙ্খচিল’ মুক্তির সময়ও রীতিমত হইচই ফেলে দেয় ছবিটি। ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে নির্মিত ছবিতে অভিনেত্রী কুসুম শিকদারের অভিনয় দর্শকের মনে বিশেষ জায়গা করে নেয়। কলকাতার মেধাবী নির্মাতা গৌতম ঘোষের নির্মাণে এই ছবিতে কুসুম শিকদারের বিপরীতে দেখা যায় কলকাতার আরেক শক্তিমান অভিনেতা প্রসেনজিৎকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনঅস্তিত্বইমপ্রেস টেলিফিল্মকুসুম শিকদারকৃষ্ণপক্ষগৌতম ঘোষতিশালিড বিনোদনশঙ্খচিলশাওন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT