চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা অভিনেতা শাকিব-শুভ, সেরা অভিনেত্রী তিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭’-এর প্রজ্ঞাপন জারি হয়েছে। যৌথভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান ও আরিফিন শুভ এবং শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রের জন্য শাকিব খানকে ও দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য আরিফিন শুভকে নির্বাচিত করা হয়েছে।

ওই বছর মুক্তিপ্রাপ্ত তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’য় অভিনয় করে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে নুসরাত ইমরোজ তিশাকে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরব উজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার মোট ২৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে।

২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে শাকিব খান চতুর্থবারের মতো সেরা নায়ক হিসেবে নির্বাচিত হলেন। এর আগে তিনি খোদার পরে মা, আরো ভালোবাসবো তোমায় এবং আরও ভালোবাসবো তোমায় ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছিলেন।

অন্যদিকে আরিফিন শুভ প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেতে যাচ্ছেন। তিশা এর আগে অস্তিত্ব ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছিলেন। হালদার মাধ্যমে তিনি দ্বিতীয়বার পুরষ্কার পেতে যাচ্ছেন।

Reneta

২০১৭ সালের জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফির চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, চলচ্চিত্র অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক এম এ আলমগীর, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক পংকজ পালিত ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশালিড বিনোদনশাকিবশুভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে সাবেক উপদেষ্টা আদিলুর রহমানকে হয়রানির নিন্দা জানিয়েছে ‘অধিকার’

মার্চ ৩, ২০২৬

বাবা হারালেন সাঙ্গাকারা

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনীতে মাথার ওপর গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলার পরিকল্পনার কারণেই ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান: মার্কো রুবিও

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT