চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেভেনআপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ন ২৩, মার্চ ২০২১
বাংলাদেশ
A A

বাংলাদেশের এক নাম্বার বেভারেজ ব্র্যান্ড সেভেনআপ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব এবং চটপটে ও স্মার্ট সেভেনআপ ম্যাসকট ফাইডো-ডাইডো একসাথে সেভেনআপ এর ‘ভাবো ফ্রেশ’ ভাবনাটিকে ছড়িয়ে দিবে গ্রাহকদের মাঝে।

সেভেনআপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার অনুভূতি জানিয়ে সাকিব আল হাসান বলেন, “সেভেনআপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমার সাথে খুব স্বাভাবিকভাবেই ব্র্যান্ডটি মিলে যায়। ব্র্যান্ডের ‘ভাবো ফ্রেশ’ ধারণায় আমি নিজেও বিশ্বাসী। আসলে মাঠের পিচ কিংবা জীবনে যখনই কোনো ঝামেলার সম্মুখীন হই তখনই চেষ্টা করি ফ্রেশ কোনো বুদ্ধি দিয়ে তার সমাধান বের করার। আর আমি ছোটবেলা থেকেই সেভেনআপ এর ম্যাসকট ফাইডোকে দেখে বড় হয়েছি। আমি তার ফুরফুরে ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বকে পছন্দ করি। তাই সেভেনআপ ও ফাইডোর সাথে নতুন যাত্রা শুরু করার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি”।

পেপসিকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার দেবাশিস দেব বলেন, “সেভেনআপ এদেশের অন্যতম বড় এবং সবার প্রিয় বেভারেজ ব্র্যান্ড। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আইকন সাকিব আল হাসানকেই মানায়। সাকিব আল হাসানের মধ্যে আশাবাদী মনোভাব এবং যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার বিশেষ গুণ আছে। তার এই গুণাবলী শুধু যে সেভেনআপ এর চিন্তাধারার সাথে মিলে যায় তা নয়, দেশজুড়ে সকল বয়সের মানুষের কাছেও তা সমানভাবে গ্রহণযোগ্য। সাকিব আল হাসান এবং আমাদের ব্র্যান্ড ম্যাসকট ফাইডোকে নিয়ে আমরা মজার কিছু মুহূর্ত তৈরি করে, বাংলাদেশের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে, বাজারে সাড়া তুলতে চাই”।

ট্রান্সকম বেভারেজেস লিঃ এর সেলস,মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর দিপিন্দার সিং তিওয়ানা বলেন “সেভেনআপ দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। আর সাকিব আল হাসানকে সেভেনআপ এর অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া আমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তরুণদের কাছে সাকিব একজন আদর্শ এবং সারাদেশের মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই আমি মনে করি সেভেনআপ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি সবচেয়ে উপযুক্ত। আমরা সারা বছর বিভিন্ন বিজ্ঞাপন মাধ্যম ও গণমাধ্যমে সক্রিয় থেকে সেভেনআপ এর সাথে তার এই যাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলবো”।

রিফ্রেশিং ড্রিংক সেভেনআপ গ্রাহকদের সবসময়ই বুদ্ধিমান ও আশাবাদী হতে উৎসাহ দেয়। আর এই ভাবনা ক্রিকেটারদের জন্যও জরুরী। সেভেনআপ ব্র্যান্ডের বিখ্যাত ক্যাম্পেইন ‘ভাবো ফ্রেশ’ এর মূলভাব হলো, জীবনে প্রতিটা ক্ষেত্রে নানান ঝামেলা আসবে, কিন্তু আমাদের সবসময় আশাবাদী থাকতে হবে। ফ্রেশ ভাবে ভাবতে হবে। তবেই আমরা ঝামেলা মিটিয়ে বের হয়ে আসতে পারবো বিজয়ী হিসেবে। বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সেভেনআপ এর এই ভাবনাকে সবার মাঝে পৌঁছে দিবেন আর বছরের পুরো সময় সবাইকে নিশ্চিন্ত থেকে, আনন্দে সময় কাটাতে উৎসাহ দিবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT