চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে উদ্ধার হওয়া অভিবাসীদের চিকিৎসা চলছে

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:২১ পূর্বাহ্ন ১৩, মে ২০১৫
বাংলাদেশ
A A

মঙ্গলবার বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলের ৫ কিলোমিটার উত্তরের এলাকায় ১১৬ জন মানুষসহ একটি ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। বুধবার সকালে তাদের টেকনাফ আনা হয়। এরপর উদ্ধারকৃতদের খাবার ও চিকিৎসা দেয়া হয়। পরে পরিচয় সনাক্তকরণ ও চিকিৎসা শেষে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

থাইল্যান্ড ও মালয়েশিয়ায় সীমান্তে কড়াকড়ি আরোপের পর গভীর বঙ্গোপসাগরে বেশ কিছু সংখ্যক ট্রলার ভাসছে বলে জানিয়েছে আইএমও। আর এসব ট্রলারে রয়েছে কয়েক হাজার সাগর পথে পাচার হওয়া মানুষ। তারই একটি ট্রলার উদ্ধারকৃত ট্রলারটি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, তাদের কাছে তথ্য রয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় সীমান্তে কড়াকড়ি আরোপের পর গভীর বঙ্গোপসাগরে বেশ কিছু সংখ্যক ট্রলার ভাসছে।

কোস্টগার্ড এর টেকনাফ ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার কাজী ফরিদুজ্জামান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে জেলেদের মাধ্যমে সাগরে একটি ট্রলার ভাসার খবর পেয়ে সেন্টমার্টিন উপকূল থেকে ৫ কিলোমিটার উত্তরের বঙ্গোপসাগর এলাকা থেকে ট্রলারটি উদ্ধার করা হয়। ট্রলারটিতে ১১৬ জন মানুষ ছিল। উদ্ধার হওয়া সকলেই বাংলাদেশের নাগরিক ও বিভিন্ন জেলার বাসিন্দা। এসব মানুষকে কিছুদিন আগে সাগরপথে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল দালালরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসনমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে আইজিপির বাড়ির সংযোগ সার্ভিসে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতেও গুলশান বাসভবনে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি কে হচ্ছেন?

মার্চ ১৮, ২০২৬

সস্তা ওষুধে স্থূলতা মোকাবেলায় নতুন সম্ভাবনা ভারতের

মার্চ ১৮, ২০২৬

দিনাজপুরে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিতদের পাশে ট্রাই ফাউন্ডেশন

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT