চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীতে যুক্ত হলো নারী পাইলট

ওবায়দুল রশিদওবায়দুল রশিদ
৮:৩০ পূর্বাহ্ন ২৮, অক্টোবর ২০১৫
নারী
A A

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো দু’জন নারী পাইলট যুক্ত হলেন। তারা সফলভাবে তাদের একক এবং দ্বৈত উড্ডয়ন শেষ করেছেন।

প্রথমবারের মতো আর্মি এভিয়েশনে যুক্ত হতে কঠোর পরীক্ষা পার করে ২০১৪ সালের ১৬ নভেম্বর প্রশিক্ষণ শুরু করেন ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন এবং ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার।

১শ’ ২০ ঘণ্টার প্রশিক্ষণের মধ্যে প্রায় ৪৫ ঘণ্টার প্রশিক্ষণ শেষে তারা প্রথমে উড্ডয়ন করেন তাদের প্রশিক্ষকদের সঙ্গে। এরপর দ্বৈত উড্ডয়ন করেন দুই নারী পাইলট। আর সবশেষে তারা সফলভাবে শেষ করেন তাদের একক উড্ডয়ন।

উড্ডয়ন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাদের প্রশিক্ষক লে. কর্নেল হাসান মো. কাহরিয়ার। বলেন, তারা যে নারী হিসেবে আলাদা সেটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সময় একদম মনে হয়নি। তারা তাদের প্রশিক্ষণ ঠিকমতো সম্পন্ন করে সফলতা পেয়েছে।

নিজেদের অভিজ্ঞতা আর প্রাপ্তি নিয়ে কথা বলেন সফল নারী পাইলট নাজিয়া নুসরাত এবং শাহরিনা বিনতে আনোয়ার।

ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার বলেন, আমাদের দেশটি যে পরিচালনা করেন তিনি একজন নারী। তাহলে আমারা কেনো পিছিয়ে থাকবো! তাই সেদিন শপথ নিয়েছিলাম এগিয়ে যাবো এবং সাফল্যের উচ্চতায় নিজেকে দাড় করাবো।

Reneta

নারী হিসেবে এ সাফল্যে অনেক গর্বিত ক্যাপ্টেন নাজিয়া নুসরাত। দেশের মেয়েরা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন তিনি।

সেনাবাহিনীর ইতিহাসে অংশ হয়ে থাকা এ দুই নারী পাইলটের আশা, ভবিষ্যতে বাংলাদেশের মেয়েরা চ্যালেঞ্জ নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: নারী পাইলটবাংলাদেশ সেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়েও প্রকাশ্য কর্মসূচিতে ফিরেছে আওয়ামী লীগ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলবেন লিটন-শান্তরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT