চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীকে ১ কোটি টাকা অনুদান দিচ্ছেন লতা মঙ্গেশকর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

পুলওয়ামার হামলায় ভারতীয় সেনা নিহত হওয়ার পর সেনা বাহিনীর তহবিলে আর্থিক অনুদান দিয়ে খবরের শিরোনাম হয়েছেন বলিউডের সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও আমির খানের মতো তারকারা। এবার সেনা বাহিনীর তহবিলে ১ কোটি টাকা অনুদান দেয়ার খবরে শিরোনাম হলেন ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর।

গেল ১৪ ফেব্রুয়ারি ভারতে ভয়াবহ জঙ্গি হামলায় মারা যান প্রায় ৫০ সেনা সদস্য। পাকিস্তানি জঙ্গিদের এমন তাণ্ডবে কান্নায় ভেঙে পড়েছিলো পুরো ভারত। তাদের যোগ্য জবাব দেওয়ার দাবিতে গর্জে উঠেছিল ভারতের বাসীন্দারা। পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় কাশ্মীরের পাকিস্তান অংশে ঢুকে জঙ্গি ঘাঁটিই উড়িয়ে দিল ভারতীয় বিমান বাহিনী। যাদের জন্য গর্ব করছে পুরো ভারত। গর্ব করছে বলিউডসহ সিনে জগতের মানুষেরাও।

পিছিয়ে নেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও। বরং অনেকের চেয়ে তিনি যেনো একটু বেশীই এগিয়ে। কারণ টুইট করে ‘জয়হিন্দ, জয়হিন্দ সেনা’ গেয়ে একটি ভিডিও ক্লিপ ছেড়েছিলেন। যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এখানেই থেমে যাননি এই কিংবদন্তি গায়ীকা। ঘোষণা দিলেন, ভারতীয় সেনাদের তহবিলে এক কোটি রূপি অনুদান দিবেন শিগগির।

তবে কোটি টাকার অনুদান তিনি পাকিস্তানে হামলা করে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়ার পুরস্কার হিসেবে দিচ্ছেন না। বরং বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সেনা তহবিলে দান করছেন বলে ভারতীয় গণমাধ্যমে জানান লতা।

তার বাবা মাস্টার দিনানাথ মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকী আগামী ২৪ এপ্রিল। এদিনই সেনা তহবিলে অর্থ অনুদান করবেন বলে জানা গেছে।

ভারতীয় সেনা বাহিনীর প্রতি বহু আগে থেকেই নিজের মুগ্ধতার কথা বলেছেন লতা মঙ্গেশকর। আর তাই এরআগেও বহুবার নিজের ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কেউ যেন তার জন্মদিনে উপহার না পাঠিয়ে ভারতীয় সেনা তহবিলে উপহারের সমমূল্য অর্থ দান করেন!

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানকিংবদন্তিপাকিস্তানভারতলতা মঙ্গেশকরশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

অবশেষে ভোট দিলেন হান্নান মাসউদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজকে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাংলাদশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT