ঢাকা সেনানিবাসে বিভিন্ন স্থাপনা ও কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মিলিত সামরিক হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন স্টোর, পোস্ট অ্যানেসথেটিক কেয়ার সেন্টার, ক্রিটিক্যাল কেয়ার সেন্টার ও ক্যাজুয়ালটি অ্যান্ড ইমারজেন্সি ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এখন থেকে সামরিক-বেসামরিক সবাই এ হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন। এছাড়া প্রধানমন্ত্রী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ও সেনাসদর কনফারেন্স অ্যান্ড অডিটোরিয়াম কমপ্লেক্স উদ্বোধন করেন।







