চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেদিন কেন মঞ্চ ছেড়েছিলেন, কারণ জানালেন রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২১
বিনোদন
A A

সপ্তাহখানেক আগে ‘৯৯ সংস’ এর প্রচার অনুষ্ঠানে উপস্থাপিকা হিন্দিতে কথা বলায় মঞ্চ ছেড়েছিলেন ভারতের সু সম্রাট এআর রহমান। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। অনেকেই জানতে চেয়েছিলেন, এমন কী হয়েছিল সেদিন? কেন মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন তিনি?

এবার সেদিনের ঘটনার বিস্তারিত জানালেন এআর রহমান নিজেই। জানালেন সেদিনের মঞ্চ ছাড়ার কারণ।

চেন্নাইতে ‘৯৯ সংস’-এর প্রচারের সময় সঞ্চালিকা প্রথমে এআর রহমানকে স্বাগত জানান মঞ্চে, তখন তিনি তামিলেই কথা বলেছিলেন। তারপর হিন্দিতে স্বাগত জানান অভিনেতা এহান ভাটকে। যাতে রহমান খুব অবাক হয়ে সঞ্চালিকাকে প্রশ্ন করেন, ‘হিন্দি’? ‌ এবং ততক্ষণাৎ মঞ্চ ছেড়ে নেমে যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান বলেন, তিনি শুধুমাত্র মজা করছেন। এটাকে এত জটিল করে নেওয়ার কোনও মানেই হয় না।

সুরকারের কথায়, আমরা তিনটে ভাষাতেই ছবির প্রচার করছি। হিন্দি ভাষায় প্রচার অনুষ্ঠান এর আগেই হয়ে গিয়েছে। আসলে আমরা আগে থেকেই তামিল দর্শকদের সামনে তামিল ভাষাতে কথা বলব ঠিক করে রেখেছিলাম। ওখানকার দর্শক এমনিতেই বলছে এহান খুব ফরসা। তাই আমি সঞ্চালিকাকে শুধু মনে করিয়ে দিয়েছিলাম নিয়ম মেনে হিন্দিতে কথা বলার ব্যাপারটা।

মঞ্চ থেকে নেমে তামিলে সেই সঞ্চালিকাকে এআর রহমান জিজ্ঞাসা করেছিলেন, ‘ তোমায় কি আমি জিজ্ঞাসা করিনি যে তুমি তামিল বলতে পারো কি না?’ সঞ্চালিকাও উত্তর দেন তামিলেই। এবং বলেন, ‘ইহানকে শুভেচ্ছা জানাতেই তিনি হিন্দি বলেছেন’। অবশ্য ব্যাপারটা ততক্ষণাৎ সামলে নেন দু’জনেই। রহমান জানান তিনি মজা করছেন। আর যাতে সঞ্চালিকার উত্তর, এত মহান ব্যক্তির মজার পাত্র হওয়াও তার কাছে বড় ব্যাপার!

Reneta

এআর রহমান জানিয়েছেন, অন্যান্যদের মঞ্চে আসার সুযোগ করে দেওয়ার জন্যই তিনি নেমে গিয়েছিলেন। এর সঙ্গে রাগ করার কোনও প্রশ্নই নেই। তবে তার আর এহানের মুখ ভাইরাল হওয়াতে খুশি তিনি। এতে ‘৯৯ সংস’ ছবিরই আরও বেশি প্রচার হচ্ছে বলেই মনে করছেন সুরকার।

১৬ এপ্রিল হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে রোম্যান্টিক ছবি ‘৯৯ সংস’। এই সিনেমা দিয়ে একজন লেখক ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বিশ্বনন্দিত এই সংগীত ব্যক্তিত্ব। এই সিনেমায় অভিনয় করেছেন এহান ভাট এবং এডিলসি ভার্গাসে।- হিন্দুস্তান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: এ আর রহমানএআর রহমানগানতামিলপ্রযোজকবলিউডভারতহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী কত ভোট পেলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে :মঈন খান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেলেন পাটোয়ারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কী ইঙ্গিত করলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT