চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির দ্বারপ্রান্তে অমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ন ০৫, মে ২০২১
বিনোদন
A A

পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সহকারী থেকে ২০১৫ সালে ‘ছক’ নাটকের মাধ্যমে নির্মাতা হিসেবে একক পথচলা শুরু কাজল আরেফিন অমির। গত কয়েক বছরে ৯৯টি নাটক বানিয়ে তিনি আলোচনার শীর্ষে। ক্যারিয়ারে পেয়েছেন জনপ্রিয়তা। শিগগির আসছে, অমির পরিচালনায় শততম কনটেন্ট!

যা নিয়ে আগেই কিছু বলতে চাইলেন না ট্যাটু, ভাইরাল গার্ল, একটি সন্দেহের গল্পের মতো দর্শকপ্রিয় নাটকের নির্মাতা অমি। তবে ইঙ্গিত দিলেন, তার টিম নিয়ে ভিন্ন কিছুই নিয়ে আসছেন!

মঙ্গলবার চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে অমি জানান, তার নির্মিত নাটকগুলোর মধ্যে ১০টি নাটক ইতোমধ্যে কোটির উপর ভিউস অতিক্রম করেছে। ইউটিউব ঘেঁটে দেখা যায়, কোনোটি দেখেছে ২ কোটির উপরে। আবার কোনোটি ২ কোটি ছুঁই ছুঁই, সঙ্গে ভূয়সী প্রশংসা।

নির্মাতা জানান, আরও কয়েক ডজন নাটক কোটির মাইল ফলক অতিক্রমের হাতছানি দিচ্ছে। যা শিগগির কোটি ভিউস অতিক্রম করবে।

পরিচালক অমি মনে করেন, নাটকে একেক সময় একেক ট্রেন্ড থাকে। এখনকার ট্রেন্ড হচ্ছে ইউটিউব প্রাধান্য দিয়ে নাটক বানানো। যেখানে দর্শক সরাসরি দেখে এবং জানা যায় কতজন মানুষ পছন্দ করছেন। ব্যক্তিগত মতামত জানানোর জায়গাও থাকে মন্তব্যের ঘরে।

কাজল আরেফিন অমি বলেন, যখন দেখি কোনো কনটেন্ট কোটির বেশি দর্শক দেখছেন তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। যাদের কাজ মানুষ বেশি দেখে আমার মনে হয় প্রত্যেকের একই ভালো লাগা কাজ করে। নতুন কাজের উৎসাহ পাই।

Reneta

অমি বলেন, নাটক বানালেই ভিউ বাড়াতে হবে এটা সরাসরি মাথায় থাকেনা। কিন্তু ইনডিরেক্টলি ভিউ একটা ফ্যাক্ট। ভিউ হতেই হবে এমন চিন্তা মাথায় নিয়ে যদি কাজ করতাম তবে ‘ভাইরাল গার্ল’ বানাতাম না। তারপরেও কাজটি ভালো হওয়ায় ৯০ লাখের বেশি মানুষ দেখেছেন। এটা বানানোর সময় চিন্তাও হয়নি প্রথম দিনে মিলিয়ন ভিউস বা ৯০ লাখ দেখবে।

তিনি বলেন, সবসময় কনটেন্ট প্রাধান্য দিয়ে কাজ করি। মানুষ আমার কাজ পছন্দ করে বলেই ভিন্ন ভিন্ন জনরার কাজ করি। দর্শক দেখতে থাকলে আরও বেশি জনরার কাজ করতে সাহস পাবো। আমি আমার কাজটা ঠিকভাবে করে যেতে চাই।

যোগ করে অমি বলেন, আমার ১০টি কাজ কোটির বেশি দর্শক দেখেছেন এটা অন্য লেভেলের ভালো লাগা। এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়েছে। মানুষ যেহেতু আমার কাজ দেখছেন তাই তাদের নিত্য নতুন কাজ উপহার দিতে হবে। কোনো ধরনের রিপিট গল্প দিতে পারবো না। এদিকে থেকে মেন্টাল প্রেসার কাজ করে। মানুষের কাছ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ।

কোটির বেশি দর্শক দেখেছে অমির বানানো নাটকগুলো হলো:
টম এন্ড জেরি (১৯.৬৫ মিলিয়ন), এক্স বয়ফ্রেন্ড (২৭.৭০মিলিয়ন), এক্স গার্লফ্রেন্ড (১৩.৬৫মিলিয়ন), ব্যাচেলর পয়েন্ট-সিজন ১, এপ্রিসোড ১ (১২.০৪মিলিয়ন), ব্যাচেলর ঈদ (১৫.৬৪মিলিয়ন) ব্যাচেলর ট্রিপ (১০.১৩মিলিয়ন), দ্য ইন্ড (১২.৪৫মিলিয়ন ), মিশন বরিশাল (১৪.১৯মিলিয়ন), হঠাৎ দেখা (১২.৮০ মিলিয়ন),  ফিমেল (১০ মিলিয়ন)।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ঈদকাজল আরেফিন অমিটিমট্রেন্ডনাটকব্যাচেলর পয়েন্টভাইরাল গার্ললিড বিনোদনসিনেমাসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

চ্যানেল আইতে নতুন অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT