চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিতে উজ্জ্বল এনামুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ন ১৪, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ছোট লক্ষ্য তাড়ায় এনামুল হক বিজয় ও রুবেল মিয়ার ব্যাটে উড়ন্ত সূচনা পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। উদ্বোধনী জুটি তুলে ফেলে শতরান। ৬ রানের জন্য ফিফটি পাননি রুবেল। তবে অপরাজিত সেঞ্চুরিতে দলের জয় নিশ্চিত করেই ফেরেন অধিনায়ক এনামুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এ ওপেনারের দশম সেঞ্চুরির দিন রূপগঞ্জকে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক।

বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৬৪ রানের সহজ লক্ষ্য ৩১.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে যায় প্রাইম ব্যাংক। ভারতীয় ব্যাটসম্যান সুদিপ চ্যাটার্জি ১৫ রানে অপরাজিত থাকেন।

এনামুল ও রুবেল ওপেনিং জুটিতে যোগ করেন ১২৫ রান। ফিফটির কাছে গিয়ে নাবিল সামাদের বলে ফিরতি ক্যাচ দেন রুবেল। দারুণ ব্যাটিং করে যাওয়া এনামুল সেঞ্চুরি পূর্ণ করেন ১১১ বলে। তার ইনিংসে ছিল ১২টি চার ও দুটি ছয়ের মার।

এনামুল তিন অঙ্ক ছুঁতেই তার দল চলে যায় জয়ের কাছে। অপর ব্যাটসম্যান সুদিপ চার মেরে খেলা শেষ করেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬.১ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। সর্বোচ্চ ৫২ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম শেখ। এছাড়া জাকের আলী করেন ৪৭ রান।

দুটি করে উইকেট নেন প্রাইম ব্যাংকের পাঁচ বোলার। এরা হলেন-মোহর শেখ, আল আমিন হোসেন, আরিফুল হক, আব্দুর রাজ্জাক ও অলক কাপালি। উইকেট পাননি কেবল আল-আমিন জুনিয়র।

Jui  Banner Campaign
ট্যাগ: এনামুল হক বিজয়ডিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT