‘সেক্স টেপ’ বানিয়ে ব্ল্যাকমেইলের ঘটনায় জড়িয়ে পড়া করিম বেনজেমা আর মাথিউ ভালবুয়েনাকে জার্মানি ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচের দল থেকে বাদ দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
ওই দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করা হয়। চোটের কারণে রিয়াল স্ট্রাইকার আগে থেকেই মাঠের বাইরে ছিলেন।
জার্মানির বিপক্ষে ঘরের মাঠে ফ্রান্সের ম্যাচটি আগামী ১৩ নভেম্বর। ১৭ নভেম্বর লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ফ্রান্স।
ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে তার ফ্রান্স জাতীয় দলের সতীর্থ বেনজেমার বিরুদ্ধে।
এই অভিযোগ গত বুধবার ফ্রান্সের ভের্সাইয়ের পুলিশ স্টেশনে নেওয়া হয় বেনজেমাকে। পরের দিন তাকে আদালতে হাজির করা হয়।
বেনজেমার বিরুদ্ধে এরই মধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।






