চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই সাব্বিরই দর্শক হয়ে থাকছেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ন ০৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডে সবশেষ সফরের স্মৃতিটা মাথা থেকে ঝেরে ফেলতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ হামলার ক্ষত। তার সঙ্গে মাঠের লড়াইয়ে এমন কিছুই করতে পারেননি যাতে অল্প হলেও সফরটাকে মনে রাখা যায়। দুঃস্বপ্নের সফরে ব্যতিক্রম ছিলেন কেবল সাব্বির রহমান।

বিশ্বকাপের চিন্তা করেই ছয়মাসের নিষেধাজ্ঞা আগেভাগে তুলে সাব্বিরকে নিউজিল্যান্ড সফরে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে বিতর্ক কম হয়নি। সব বিতর্ক, সমালোচনা মাথা পেতেই মেনে নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের এ ‘ব্যাডবয়’। তবে জবাবটা দিয়েছিলেন ব্যাটে।

নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডের প্রতিটিতে হেরেছিল বাংলাদেশ। ব্যাটসম্যানরা যেন রান করা ভুলে গিয়েছিলেন। স্রোতের বিপরীতে উল্টো লড়েছিলেন সাব্বির। প্রথম ম্যাচে ১৩ করার পর যখন বিতর্ক শুরু হওয়ার পথে দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে ৪৩ করে খানিকটা ফর্মে ফেরার ইঙ্গিত দেন। সেই ফর্ম দিয়েই তৃতীয় ম্যাচে করেন বাজিমাত!

প্রথমে ব্যাট করে ৩৩০ করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৭০ রানে ৭ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। টাইগাররা ম্যাচটা হেরেছিলই, তবে সাব্বিরের লড়াকু এক ইনিংসের পর। ১১০ বলে ১০২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান।

মাস ঘুরে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচ হাজির বাংলাদেশের সামনে। সাউথ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় পেয়ে উজ্জীবিত টাইগারদের সঙ্গে কিউইদের লড়াই বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে। কিন্তু সেই লড়াইয়ে সাব্বিরের খেলার সম্ভাবনা নেই বললেই চলে!

প্রথম কারণ সাব্বিরের ফর্ম। নিউজিল্যান্ড সফরের পর একদমই ফর্মে নেই তিনি। দ্বিতীয় ও মূল কারণটা হল, সাব্বিরের বিকল্প হিসেবে সাত নম্বর পজিশনে দারুণ ফর্মে মোসাদ্দেক হোসেন। এ অলরাউন্ডার ত্রিদেশীয় সিরিজে জিতিয়েছেন ফাইনাল। সাউথ আফ্রিকার বিপক্ষে করেছেন গুরুত্বপূর্ণ ২৬ রান।

Reneta

সবচেয়ে বড় কথা, কিউইদের বিপক্ষে উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাইবে না বাংলাদেশ। সে কারণেই হয়তো নিউজিল্যান্ড সিরিজের সবচেয়ে উজ্জ্বল ক্রিকেটারটাই বসে থাকবেন কিউইদের বিপক্ষে পরের ম্যাচেই!

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাব্বির রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT