চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই রাতে একাই গর্জে উঠেছিলেন সৈয়দ আশরাফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ন ০৪, জানুয়ারি ২০১৯
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তার মরদেহ শনিবার দেশে আনা হবে।

তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমের ফিডে চোখ রাখলে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। একজন নির্লোভ, নীতিবান ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে তার রয়েছে সর্বদল-সর্বমতের কাছে। ২০১৩ সালের ৫ মে এর একটি ঘটনা উল্লেখ করে স্মৃতিচারণ করেছেন অনলাইন অ্যাকটিভিস্ট আজম খান। বর্ণনা দিয়েছেন ওই বর্ষীয়ান রাজনীতিবিদ কীভাবে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে অবদান রেখেছিলেন দেশ ও জাতির জন্য।

আজম খান লিখেছেন, ২০১৩ সালের ৫-ই মে। হেফাজতে ইসলামি প্রবল প্রতাপে ঢাকায় ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ করে চলেছে। তারা সচিবালয় পাড়া দখলের চেষ্টা চালাচ্ছিল। চেষ্টা চালাচ্ছিল শাহবাগে এসে গনজাগরন মঞ্চের সব কর্মীদের হত্যা করার একটা প্রচেষ্টা নিতে। পুলিশী বাধা, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী সহ অনান্যদের কারনে সেটা হয়ে উঠছিল না। শাহবাগে বসে সবাই ভাবছিলাম এই বুঝি আমরা বাংলাদেশের শেষ দেখে ফেললাম। আজ রাতেই বুঝি ক্ষমতা চলে যাবে মোল্লাদের হাতে। একই সময়ে আওয়ামি লীগের নেতৃত্ব বিভ্রান্ত এবং উদভ্রান্ত দুইটাই বলা চলে। এখন অনেকে অনেক বড় বড় কথা বললেও সেদিন তাদের টিকিটি দেখা যায় নাই। সরকার বুঝতে পারছিল না এদের সাথে কি একটা নেগোসিয়েশনের চেষ্টা করবে নাকি সরাসরি একশনে যাবে।

শুরু থেকেই সৈয়দ আশরাফ অন্য আওয়ামি লীগ নেতাদের মত ‘ধরি মাছ না ছুঁই পানি‘ ভূমিকা নিতে চান নাই। সরাসরি ২০১৩ সালের মে মাসের ৩ বা ৪ তারিখে হেফাজতে ইসলামকে পাকিস্তানের পরাজিত শক্তির প্রেতাত্মা হিসেবে উল্লেখ করেন। ৫ তারিখে যখন পুরো দেশ, সরকার, প্রশাসন কিংকর্তব্যবিমূড় তখন তিনি হুংকার ছেড়ে সময় বেঁধে বলেছিলেন, সন্ধ্যার মধ্যে বাড়ি চলে যাও। নইলে ভবিষ্যতে হেফাজতে ইসলামিকে ঘর থেকে বের হতে দেয়া হবে না।

দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দল, রাজনীতিবিদ যখন মৌলবাদের কাছে আত্মসমর্পন করে বসে আছে তখন এই লোকটি শেষ পর্যন্ত এদের সাথে এক টেবিলে বসেন নি। কোন প্রকার আপোষ দুরে থাক, চিন্তাও করেন নি। তার শত্রুও বলতে পারবে না তার রাজনৈতিক জীবনে তিনি প্রত্যক্ষ, পরোক্ষভাবে কোন দুর্নীতি, অসততায় জড়িত ছিলেন। অমেরুদন্ডী রাজনৈতিক নেতাদের দেশ থেকে একজন শক্ত মেরুদন্ডের মানুষ চলে গেলে তা মনে একটা অস্বস্তি এবং অসহায়ত্বের জন্ম দেয়।

সৈয়দ আশরাফ, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপনি না থাকলে বাংলাদেশ হয়তো সেদিনই আরেকটি আফগানিস্তান-পাকিস্তানে রুপ নিতো। আপনার পিতার গৌরব সূত্রে নয়, আপনি আপনার পিতার মতই অমর হয়ে থাকবেন বাংলাদেশকে বুক দিয়ে আগলে রাখার জন্য।

Jui  Banner Campaign
ট্যাগ: সৈয়দ আশরাফহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সংসদে ‘ব্রেভ বার্মা আইন’ পাশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ক্রিকেটীয় ব্যস্ততা, বোর্ড পরীক্ষা দেবেন না সূর্যবংশী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT