চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ফটোগ্রাফারও চান মানজুকিচ-মদ্রিচরা চ্যাম্পিয়ন হোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ন ১৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অতিরিক্ত সময়ে মারিও মানজুকিচ যখন দুর্দান্ত গোলটি করলেন, জয়ের খুব কাছে চলে যায় ক্রোয়েশিয়া। সেসময় ইংল্যান্ড পোস্টের কাছাকাছিই দাঁড়িয়ে ছিলেন ফটোগ্রাফার ইউরি। গোল দেয়ার পর আনন্দে দিশেহারা মানজুকিচ–রাকিটিচরা ছুটে যান ইউরির দিকেই। একপর্যায়ে ইউরির ওপর পড়েই যান তারা। তবে কোনো আঘাত পাননি তিনি।

ওই পরিস্থিতি নিয়ে ইউরি নারাজও নন। উল্টো পরে উচ্ছ্বাসভরা কণ্ঠে জানিয়েছেন, ‘ক্রোয়েশিয়ার লড়াকু ফুটবল গোটা পৃথিবীর সমীহ আদায় করে নিয়েছে। তারা চ্যাম্পিয়ন হলে আমিও আনন্দ পাবো।’

সংবাদসংস্থা এএফপির হয়ে রাশিয়ায় গেছেন ইউরি কোর্টেজ। তার উপরে ছিল বুধবার রাতের লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের সেমির ছবি তোলার দায়িত্ব। ওইসময় একসঙ্গে চার–পাঁচজন ফুটবলারকে তার দিকে তেড়ে আসতে দেখে শুরুতে নাকি খানিকটা ভয়ই পেয়ে গিয়েছিলেন।

‘ফুটবলাররা আমার দিকে ছুটে আসছেন দেখে আমি তাড়াতাড়ি ক্যামেরার লেন্স বদলানোর চেষ্টা করছিলাম। উদ্দেশ্য ছিল যদি কাছের থেকে তাদের ভালো ছবি তোলা যায়। কিন্তু তারা আমাকে সে সুযোগই দেননি। আমার এত কাছে এসেও তারা গতি কমাচ্ছেন না দেখে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। তারা এসে আনন্দে আমার ওপর ঝাঁপিয়ে পড়লেন।’

গোল উৎসব শেষে নিজেরাই ইউরিকে টেনে তুলেছেন মানজুকিচ-মদ্রিচরা

মদ্রিচ–মানজুকিচদের উৎসবে বড় কোনো আঘাত লাগেনি ইউরির। তবে তিনি মাটিতে পড়ে যান। সেই অবস্থাতেও ছবি তুলতে থাকেন মেক্সিকোর এই ফটোসাংবাদিক।

ইউরির ভাষ্য, তখন একটাই চিন্তা মাথায় ঘুরছিল। ভাবছিলাম, ক্যামেরার কোনো ক্ষতি হবে না তো। তাদের এই উল্লাস আমি খুবই উপভোগ করেছি। কারণ আমিও তাদের খেলার খুবই ভক্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের শান্তি আলোচনার প্রতিনিধিদলের ফ্লাইটে মিনাব স্কুলের নিহত শিশুদের ছবি

এপ্রিল ১১, ২০২৬

সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট

এপ্রিল ১১, ২০২৬

কানাডায় বৈশাখী মেলা ও বর্ষবরণ উপলক্ষে সংবাদ সম্মেলন

এপ্রিল ১১, ২০২৬

ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বাসভবনে পেট্রল বোমা হামলা

এপ্রিল ১১, ২০২৬

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT