চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই কালো মাইক্রোবাস নিয়ে যা বললো পুলিশ

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৮:৩৬ অপরাহ্ন ০৯, জুন ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকারীদের খুঁজে বের করতে সব বাহিনীর সমন্বয়ে কাজ চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। হত্যাকাণ্ডের সময় সন্দেহজনক গতিবিধিতে থাকা কালো মাইক্রোবাসের চালকই গাড়িটির মালিক বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। পুলিশ নিশ্চিত এই মাইক্রোবাসটিই ঘটনার সময় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সেই মাইক্রোবাস।

সন্দেহভাজন সাবেক শিবির নেতার রিমান্ড আবেদনের শুনানির তারিখ রোববার ঠিক করেছেন আদালত। চাঞ্চল্যকর হত্যায় জড়িত সন্দেহে ঘটনার তিনদিন পর বুধবার নগরীর হাটহাজারি এলাকা থেকে শিবির নেতা আবু নছর গুন্নুকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া কালো মাইক্রোবাসটিও ড্রাইভারসহ আটক করে পুলিশ।

সিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন,‘ এটিই সেই মাইক্রোবাস বলে নিশ্চিত হওয়া গেছে। যে মাইক্রোবাসটি চালাচ্ছিলো সে-ই মাইক্রোবাসটির মালিক। মাইক্রোবাসের গতিবিধি এবং কোন জায়গা থেকে এসেছিলো সে সম্পর্কে আমরা জিজ্ঞেস করেছি। এখন সে ওখানে কেনো গিয়েছিলো, গাড়িতে কারা কারা ছিলো এবং তাদের উদ্দেশ্য কী ছিলো তা জানতে আরও জিজ্ঞাসাবাদ চলছে’।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি জানিয়ে বলেছেন, দেশের সব গোয়েন্দা সংস্থা মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে। সিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার আরও বলেন,‘ শুধু সিএমপি না পুলিশের যতো সংস্থা আছে সবাই মিলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে’।

সাবেক শিবির নেতা আবু নসর গুন্নুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রোববার কেস ডায়রিসহ শুনানির আদেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রামের জিইসি মোড়ে রোববার সকালে শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়। পরদিন ভোরে নগরীর বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাবুল আক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ভাগ্যিস ফিনালিস্সিমা বাতিল হয়েছিল, না হলে হেরে যেতাম’

মার্চ ২৮, ২০২৬

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘণ্টাব্যাপী ফোনালাপ

মার্চ ২৮, ২০২৬

‘মিনি কক্সবাজার’ ভ্রমণে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মার্চ ২৮, ২০২৬

লক্ষ্মীট্যারা থেকে সলো— ‘ছিলো চাঁদ’ দিয়ে আনানের নতুন অধ্যায়

মার্চ ২৮, ২০২৬

সংসদ ভবন মেডিকেল সেন্টারের আধুনিকায়নের সুপারিশ

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT