চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে কলকাতায় গুঞ্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৯
বিনোদন
A A

পশ্চিম বঙ্গের ‘এলিজেবল ব্যাচেলর’ বলা হয় ‘অটোগ্রাফ’ খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিকে। তবে শোনা যাচ্ছে তিনিও এখন আর সিঙ্গেল নেই। এই নির্মাতার কাছের এক সূত্র জানিয়েছে, ‘রহস্যময়’ এক নারী এসেছেন সৃজিতের জীবনে। এই নারীর সঙ্গেই ঘর বাঁধবেন সৃজিত!

শনিবার রাতে কলকাতার রাজারহাটে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যাওয়ার জন্য ‘রহস্যময়’ সেই নারীর সঙ্গে হাঁটছিলেন সৃজিত। এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

প্রকাশিত সংবাদের ভাষ্য, দুজনের সম্পর্ক বেশ সাবলীল মনে হয়েছে। একে অপরের সঙ্গ উপভোগ করছিলেন তারা। সূত্র জানিয়েছে, সেই নারী বাংলাদেশের একজন সংগীত শিল্পী, অভিনেত্রী এবং এনজিও কর্মী। যার নাম রাফায়াত রশিদ মিথিলা!

সংবাদে আরো বলা হয়, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার যোগাযোগ হয়। এরপর তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেই আবার কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ীর ভালো বন্ধু।

‘রহস্যময়’ নারীর সম্পর্কে সৃজিতকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘মিথিলা একটি মিউজিক ভিডিওর শুটিং এর জন্য কলকাতায় এসেছিল। গানটি কণ্ঠশিল্পী অর্ণবের। মিথিলা অর্ণবের কাজিন। ভিডিওটি পরিচালনা করেছেন একলব্য চৌধুরী। আমার প্রোডাকশন হাউজের তৈরি। মিথিলা যেহেতু এসেছে, আমি তাকে শহরটা একটু ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম।’

প্রেমের বিষয়ে জিজ্ঞেস করা হলে সৃজিত বলেন, ‘এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না।’

Reneta

অন্যদিকে কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’ কোনো কিছু রাখঢাক না রেখেই সৃজিত-মিথিলার বিয়ের খবর ছেপেছে। তারা এক ধাপ এগিয়ে সৃজিতের ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে সংবাদে বলেছেন, আগামি বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সব মিলিয়ে বেশ চর্চার বিষয়ে পরিণত হয়েছে সৃজিত-মিথিলার সম্পর্ক!

কলকাতায় সৃজিতের সঙ্গে অভিনেত্রী মিথিলা…

এমনিতে বাংলাদেশের আরেক নায়িকা জয়া আহসানের সঙ্গেও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের যে প্রেমের সম্পর্ক ছিল, সে কথা সকলেরই জানা। এখন অর্ণবের নতুন গান আসার অপেক্ষা। এটাও দেখার অপেক্ষা, সৃজিতের সঙ্গে মিথিলার ইনিংস কতটা লম্বা হয়।

এই ব্যাপারে সৃজিতের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। এদিকে অভিনেত্রী মিথিলা কলকাতা থেকে আজ দেশে ফিরেছেন বলে জানা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়া আহসানটাইমস অব ইন্ডিয়ামিথিলালিড বিনোদনসৃজিত মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT