চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজকে ছাড়াই উরুগুয়ের বড় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ন ২২, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইনজুরির কারণে খেলতে পারেননি লুইস সুয়ারেজ। তবে বার্সেলোনা তারকাকে ছাড়াই বড় জয় পেয়েছে উরুগুয়ে। ক্রিস্টিয়ান স্টুয়ানির জোড়া গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় অস্কার তাবারেজের দল। এই জয়ে চায়না কাপের ফাইনালও নিশ্চিত করেছে তারা।

আগের চারটি প্রীতি ম্যাচের হারলেও এদিন ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় উরুগুয়ে। গোল পেতেও দেরি হয়নি তাদের। সমর্থকরা ঠিক মতো চেয়ারে বসার আগেই গোল। পাঁচ মিনিটের সময় দলকে লিড এনে দেন পিএসভি আইন্দোভেন মিডফিল্ডার গাস্টন পেরেরো।

লিড নিয়ে প্রতিপক্ষে উপর আরও চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান স্টুয়ানি। পরে বেশ কিছু সম্ভাবনাময় আক্রমণ করলেও শেষ পর্যন্ত জাল খুঁজে পায়নি তারা।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে পাওয়ার ফুটবল খেলে উরুগুয়ে। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। এর মধ্যে দু-একবার পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করে উজবেকরা। কিন্তু স্বাগতিক ডিফেন্সকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।

৮২ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন স্প্যানিশ লা লিগায় জিরোনার হয়ে খেলা স্টুয়ানি। ফলে ৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় অতিথিদের।

অন্য ম্যাচে জাপানকে তাদেরই মাঠে ১-০ গোলে হারায় কলম্বিয়া। ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে সাউথ কোরিয়া। আর ইকুয়েডরের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়টাও ওই ১-০ গোলের।

Jui  Banner Campaign
ট্যাগ: উরুগুয়েলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT