চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচন না হলে আওয়ামী লীগও নিরাপদ নয়: মঈন খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত না হলে এ দেশে আওয়ামী লীগও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘সংঘাতের রাজনীতি: গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

মঈন খান বলেন, আজকের এই সংঘাতময় রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য দায়ী আওয়ামী লীগ। এদেশের বিচার, প্রশাসন, রাজনীতি সব কিছুকে কলুষিত করেছে তারা। বাংলাদেশে সংঘাতের রাজনীতির জন্ম দেয় আওয়ামী লীগই।

তিনি বলেন, দেশের রাজনীতিকে কলুষিত করে তুলে দলটি। জামায়াতের সাথে জোট করে আন্দোলন করে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিলো। সংঘাতের রাজনীতি কাকে বলে? তা মানুষ হাড়ে হাড়ে টের পেলো তখন। আর বিএনপি সংঘাতের রাজনীতি থেকে দূরে আছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করে।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা আরো বলেন, আওয়ামী লীগ যদি জোর করে আবারও ক্ষমতা দখল করে তাহলে দেশে যে পরিমাণ লুটপাট হবে তা অবিশ্বাস্য। তখন ট্রেন, বিমান, বাস কিছু চলবে না, মানুষকে নৌকায় চড়তে হবে। আবারও পেছনে ফিরে যেতে হবে মানুষকে। আর সুষ্ঠু নির্বাচন না হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আওয়ামী লীগেরই।

মঈন খান বলেন, আওয়ামী লীগের বাঁচার একটি মাত্র পথ খোলা আছে। আর সেটি হলো যে, নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সুযোগ দেয়া। শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত এদেশে আওয়ামী লীগও নিরাপদ নয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগজাতীয় সংসদ নির্বাচনবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT